পোস্টগুলি

ফারহান সাদিক (সংগ্রাম) এর আসন্ন বই ‘বারো ভূতের আঠেরো গপ্প’ ‘বঙ্গভূতের সঙ্গগুণে’ নিয়ে কোনো প্রকাশন কাজ করতে চাইলে যোগাযোগ করুন।

টেকএলি সভ্যতার ছবি ফাঁস করলো ফা.সা.

ছবি
স্পষ্টত, গ্রহ-নক্ষত্রের ছবিগুলো সাধারণত নাসা ফাঁস করলেও ভিনগ্রহীদের সভ্যতার ছবি ফাঁস করলো ফা.সা.। ১০টা এই দিয়ে হাজারবার চেষ্টার পর একটা এআই টেকএলি সভ্যতার ছবি বানাতে প্রায় সক্ষম হল। তাদের সম্পর্কে বাকিটা জানতে পারবেন, ফা.সা.-এর যে ইকুয়েশনের ব্যাক ক্যালকুলেশনের ২য় খণ্ডে। বিঃদ্রঃ ফা.সা. => ফারহান সাদিক

প্রতিযোগিতা-২

🎙 আপনাদের জানা উচিত ‘যে ইকুয়েশনের ব্যাক ক্যালকুলেশন অসম্ভব’ একটি অসমাপ্ত বই। তার বেশিরভাগ গল্প অসমাপ্ত। এর সমাপ্তি টানা হবে খুব শীঘ্রই। কিন্তু ততক্ষণ চিন্তা করতে থাকুন। কি কি গল্প সমাপ্ত হতে চলেছে  ‘যে ইকুয়েশনের ব্যাক ক্যালকুলেশন অসম্ভব-২’-তে? আর কি নামেই বা আসবে সে বই? যে সবার আগে এ দুটি প্রশ্নের সঠিক  উত্তর  দিতে পারবে সে পেয়ে যাবে ফ্রীতে সে বইয়ের এক কপি। উত্তর পাঠান ওয়েবসাইটের একদম নিচে দেখানো যেকোনো ফেসবুক আইডির ইনবক্সে বা ইমেইলে। বিঃদ্রঃ বইয়ের নাম প্রকাশের পর নির্বাচিত প্রচ্ছদের উপরও একটি প্রতিযোগিতা আসছে! চোখ রাখুন। তৈরি থাকুন।

বইমেলায় আমার যে বই থাকবে যে ঠিকানায়

ছবি
  অমর একুশে বইমেলা ২০২৫-এ আমার যে বই থাকবে যে ঠিকানায় নিকোলা টেসলা    ও যে ইকুয়েশনের ব্যাক ক্যালকুলেশন অসম্ভব   থাকবে অন্বেষা প্রকাশনের  ৭০৯-৭১২ নং স্টলে। তুফান গোয়েন্দা থাকবে চিলেকোঠা পাবলিকেশনের ৩৪২   নং স্টলে। বাকিগুলোর জন্য অনলাইনই ভরসা। (ফটো ক্রেডিট- ফয়সাল মোল্লা )
ছবি
বই                : যে ইকুয়েশনের ব্যাক ক্যালকুলেশন অসম্ভব লেখক             : ফারহান সাদিক (সংগ্রাম) প্রকাশন          : অন্বেষা প্রকাশন জনরা                :  সাইন্স ফিকশন গল্পগ্রন্থ ISBN               : 978 984 99737 9 9 প্রকাশকাল    :  অমর একুশে বইমেলা ২০২৫ প্রচ্ছদ           : আদনান আহমেদ রিজন প্রচ্ছদ মূল্য    : ২৭০ টাকা পৃষ্ঠাসংখ্যা    : ১০৪ ভূমিকা কল্পবিজ্ঞান বা সাইন্স ফিকশন অদ্ভুত একটা জিনিস। আজকের কল্পবিজ্ঞান  কালকেও বিজ্ঞানের কল্পনা হয়েই থাকবে, এটা বলা যায় না। বিজ্ঞানের ধর্মই আপডেট হওয়া। আজকের কল্পবিজ্ঞান কাল হয়তো বিজ্ঞানের কাছে প্রমাণিত হবে চিরন্তন সত্য হিসেবে। আমাদের মানতেই হবে আমরা আজও মহাবিশ্বের সবকিছু জানতে পারিনি। কখনো পুরোপুরি জানতে পারবো সে আশাও নেই। তাই আইনিস্টাইনের মতো বিজ্ঞানীও ব...

পরীক্ষার আগের রাত

ছবি
কেমন হবে যদি পরীক্ষার আগের রাতে কেউ ফোন করে এমন কোনো কথা বলে যার কারণে আপনার ঘুম উড়ে গিয়ে সেখানে দানা বাঁধবে ভয়! কেমন হবে যদি কল কাঁটার পর থেকে প্রতি মুহূর্তে টেনে ধরে নিত্যনতুন বিপদ? পারবেন তো মাথা ঠিক রাখতে? খুঁজে বের করতে পারবেন, কেন ঘটছে আপনার সাথেই এসব অঘটন? আপনি কি এমন গুরুতর প্রশ্ন পাশে রেখে পরীক্ষা দিতে যেতে পারবেন? যদি উত্তর দিন হ্যা, তবে আমি বলবো, “ভেবে বলুন…” এমন এক রাত নাড়িয়ে দিতে পারে আপনার বিশ্বাসের ভিত্তি। কয়েক ঘণ্টার ব্যবধানে বয়স বাড়িয়ে দিতে পারে কয়েক বছর। এমনই এক ভয়ংকর পরিস্থিতির শিকার হয়েছিলো, রিনি হক। তারই জীবনের এক রাতের গল্প ‘পরীক্ষার আগের রাত ’ । গল্পটা থাকছে ‘যে ইকুয়েশনের ব্যাক ক্যালকুলেশন অসম্ভব’   বইয়ে।