প্রজেক্ট: লো পাওয়ার লং টাইম ড্রোন
এই ড্রোন শুধু ২ নবের রিমোট ব্যবহার করে যেকোনো দিকে বা যেকোনো উচ্চতায় নেয়া যাবে মডেলটি ৪ সেক্টরের। ১. ২ ডানা, ২. ট্রান্সমিট ইউনিট, ৩. ডিরেকশন কন্ট্রোলার ও ৪. পেছনে মোটর ইউনিট। সেক্টর ১: প্রতি ডানায় প্রপেলার যা যা থাকবে- দুটি হ্যালিক্যাল গেয়ার, ২টা প্রপেলার, ২টা প্রপেলার স্টেন্ড আর মোটর থেকে রিবন পর্যন্ত রাবারের রিবন। যেভাবে থাকবে- সেক্টর ২: ট্রান্সমিট ইউনিট যা যা থাকবে- আরডুইনো ও ক্যামেরা অথবা ESP32 CAM টাইপ ক্যামেরাগুলোর কোনো একটা, ২টা SMD মসফেট, সুইচ ও চার্জিং পোর্ট। সেক্টর ৩: ডিরেকশন কন্ট্রোলার যা যা থাকবে- মোটর, ওয়ার্ম গেয়ার সেট, সার্কেল, ওয়ার্ম গেয়ারের ওপরের বৃত্তাকার টেবিল আর ব্যাটারি। সেক্টর ৪: পেছনে মোটর ইউনিট যা যা থাকবে- একটি মোটর। তাছাড়া- প্রধান মোটর (সেক্টর ৪), ডিরেকশন কন্ট্রোলার মোটর, ব্যাটারি আর ক্যামেরা মডিউল জোড়া দেয়ার জন্য লাগবে তার ২৬ গেজের তার। ক্যামেরা মডিউলের জন্য (এক্ষেত্রে ক্যামেরা মডিউলে কোড প্রবেশ করাতে লাগবে FTDI USB-to-TTL Programmer মডিউল ) বা আরডুইনোর জন্য লেখতে হবে কোড।