খেলার বিবরণ: শতকড়ি একটা ব্রেইন গেমস। এটিকে দাবার জটিল সংস্করণ বলতে পারেন। যা স্বর্ণমুদ্রা, রৌপ্যমুদ্রা আর তাম্রমুদ্রা ব্যবহার করে খেলা হতো। এটা সম্পূর্ণ রণকৌশলের খেলা। মুদ্রা আর রাজাদের সাথে সাথেই বিলুপ্ত হয়ে গেছে এই খেলা। এগুলো দাবার মতো কোনো গুটি দিয়ে না বরং মুদ্রা দিয়ে খেলা হতো। খেলার সুবিধার্থে মুদ্রাগুলোর ওপরে চিহ্ন যুক্ত করে দেয়া হয়েছে। খেলার গুটিগুলো ও তার মান: ১. সৈন্য/পদাতিক 💂 (মুদ্রা ২)-দাবার সৈন্য/বোড়ে/Pawn এর মতো। ২. অশ্বারোহী 🏇 (মুদ্রা ৩)-দাবার ঘোড়া/Knight এর মতো। ৩. তীরন্দাজ 🏹 (মুদ্রা ৪)-দাবার গজ/Bishop এর মতো। ৪. হাতি 🐘 (মুদ্রা ৫)-দাবার নৌকা/Rook এর মতো। ৫. সেনাপতি 🫅 (মুদ্রা ৬)-দাবার মন্ত্রী বা Queen এর মতো। ৬. রশদ 💰 (শুরুতে ৪টি মুদ্রা-৩টি রৌপ্য ও ১টি স্বর্ণ)-দাবার রাজার মতো। তবে পুরোপুরি না। নিয়মে এ বিষয়ে বিস্তারিত বলা হবে। নিয়ম: দাবার মতো, ১. সৈন্য/পদাতিক 💂 (মুদ্রা ২)-শুরুর ঘর থেকে ১ বা ২ ঘর সোজা যেতে পারে। অন্যান্য ক্ষেত্রে ফাঁকা ১ ঘর সোজা বা প্রতিপক্ষের গুটি কাঁটার ক্ষেত্রে ১ ঘর কোণাকুণি যায়। সৈন্য পেছনে যেতে পা...