বিষকন্যা (প্রাচীন সিন্ধু অঞ্চলের মানব অস্ত্র)
প্রাচীন ভারতে ' বিষকন্যা ' বলে একটা কনসেপ্ট ছিল। কোনো রাজা তাঁর প্রতিপক্ষ শিবিরে পাঠিয়ে দিতেন এই বিষকন্যাদের। তারা ছিল পৃথিবীর সবচেয়ে প্রাচীন মানব অস্ত্র । কোনো ঢাল-তলোয়ার নেই , নেই কোনো যুদ্ধ ; একটা চুমুই কেড়ে নিত শত্রুর প্রাণ। প্রাচীন সাহিত্যে এর বর্ণনা পাওয়া গেলেও এই নিঁপুণ খুনীদের ইতিহাসে পাওয়া দুঃসাধ্য । চাণক্যের চন্দ্রগুপ্তকে বাঁচানোর গল্প এই তালিকায় সবচেয়ে জনপ্রিয় । রাজা পর্বতকের হয়ে তাঁর প্রধান অমাত্য (প্রধানমন্ত্রী) রাক্ষস ( তার নাম আসলেই রাক্ষস ছিল , নাকি লিপিকার গালি দিয়েছে কে জানে ?) প্রতিদ্বন্দ্বী রাজা চন্দ্রগুপ্ত মৌর্যকে হত্যার ছক কষেন। কিন্তু চাণক্য তা ধরে ফেলেন এবং সেই বিষকন্যার মাধ্যমে স্বয়ং পর্বতককেই সরিয়ে দেন। চাণক্য বিষকন্যা কনসেপ্টটা গুরুত্বের সাথে নিয়েছিলো । ঐ সময়ে বিশেষ বিশেষ কিছু নক্ষত্রে জন্ম নেওয়া রূপসী মেয়েশিশুদের বিষকন্যা হিসেবে প্রশিক্ষণ দেওয়া শুরু হয় বলে শোনা যায় । অর্থশাস্ত্রে বিষ নিয়ে আরেকটি কনসেপ্ট আছে । এমন এক গোপন বিষের , যাতে বিভিন্ন বিষের মিশ্রণে তৈরি এই বিশেষ মিশ্রণের বিষক্রিয়ায় মৃত্যু হলেও তা বোঝা যাবে না। ঠিক সাধারণ...