টেকএলি সভ্যতা
যারা আমার ‘ যে ইকুয়েশনের ব্যাক ক্যালকুলেশন অসম্ভব ’ বইটা পড়েছিলেন তারা শুধু ‘টেকএলির সাথে’ সাই-ফাইয়ের প্রথম পর্ব পড়েছেন ‘টেকএলি‘ শিরোনামে। কিন্তু গল্পের সেখানে শুরু ছিলো, শেষ না। যদিও আমার অনেক লেখা হার্ডডিস্কের কারণে নষ্ট হওয়ায় তখন প্রকাশ করতে পারিনি। তবু সময়-সুযোগ হলে আমি আবার লেখবো গ্যালিয়ন এক্স টু সিক্স গ্রহে আদমের রোমাঞ্চকর অভিজ্ঞতা নিয়ে। যেখানে আদমকে এক টেকএলি বাচ্চা মেয়ে বাঁচায়। যার বড় বড় নীল চোখ আর নীল চুল। তার গায়ের রঙ কাগুজে সাদা। আর সবচেয়ে বড় কথা নাম ‘টেকএলি সভ্যতা’, আপনাদের টেকএলি বা টেকএলির জগতের সাথে পরিচয়ই যদি না করাই তবে কাহিনী সার্থকতা পাবে কিভাবে? টেকএলি পরিচিতি: গ্রহ: গ্যালিয়ন এক্স টু সিক্স গ্রহের প্রধান জীব: টেকএলি ও এন্টিপ্লান্টি অসমাপ্ত টেকএলি গল্পের পরের পর্বের সূত্র, ভূখন্ড ধাতব আকরিকে পরিপূর্ণ। তবে শক্ত নয়, কাঁদা ধরনের পৃষ্ঠ। সবকিছু তলিয়ে যায় ভূপৃষ্ঠে। তাই টেকএলিরা বাড়ি বানায় আকাশে ভাসমান। তাদের গ্রহ যেমন আলাদা আলাদা তাদের জীবন সংগ্রাম।