একটা ইংরেজি গানের পোস্টমর্টেম
একটা বিখ্যাত ইংরেজি গান ‘Wellerman’ (সাগরের বুকে ভেসে চলা এক ধরনের ভ্রাম্যমান ব্যবসায়ী ছিল, যারা দীর্ঘদিন সাগরে কাটানো জাহাজগুলোতে জিনিসপত্র বিক্রি করতো)। গানটা নিউজিল্যান্ডের ঐতিহ্যবাহী গান। যা এতটা পুরোনো যে রচয়িতা কে ছিলেন নিশ্চিতভাবে বলা যায় না। গানটাকে সাধারণ মানুষ বিশ্বাস, সাহসিকতা ও ভ্রাতৃত্ব শিক্ষা দেয়া এক মোটিভেশনাল গান মনে করে। গুগলে সার্চ করলেও গানটার এমন অর্থই পাবেন। আমি যদি বলি গানটার অর্থ এত সামান্য না, আমার কথা কী বিশ্বাস করবেন? আগে গানটা লিখে দেই, যারা ইংরেজি বোঝেন না চিন্তা করবেন না নিচে আমি অনুবাদ দিয়ে দিয়েছি। গানটা আধুনিক জগতের সাথে পরিচিত হয় ৬০ এর দশকে নিল কোলকুহুন তার ‘New Zealand Folksongs: Songs of a Young Country’ বইয়ে লিপিবদ্ধ করার পর। আধুনিককালে ২০১৮ সালে ব্রিটিশ ফোক ব্যান্ড The Longest Johns তাদের ‘Between Wind and Water’ এলবামে গানটি রাখার কারণে তা সারাদুনিয়ায় ছড়িয়ে পরে। ২০২১ সালে স্কট শিল্পী নাথান ইভান্সের গাওয়ার পর দ্বিতীয়বার ভাইরাল হয় গানটি। Wellerman There once was a ship that put to sea The name of the ship was the Billy of Tea. The winds blew u...