জিডিপি বৃদ্ধি মানেই কী উন্নতি?
জিডিপি বাড়া নিয়ে সরকার হইচই করে। সব দেশের সরকারই করে। কিন্তু এটা আসলে একটা প্রোপাগান্ডা। হ্যা, ঠিকই শুনেছেন, Gross Domestic Product (GDP) বাড়ছে বলে প্রতিটা দেশের সরকার রাজনৈতিক প্রপাগান্ডা চালায়। আবার বড় দেশগুলোও আমাদের জিডিপি বেশি মানে আমরা অনেক উন্নত এমন একটা ধারণা জনমনে গেথে দেয়। আসলে Gross Domestic Product (GDP) এর মানে হলো, ঐ দেশের সীমানার ভেতরে বছরে কত টাকার প্রোডাক্ট তৈরি হলো। নিশ্চয়ই ভাবছেন তাহলে এই প্রোডাক্ট উৎপাদন বাড়লে ক্ষতি কী? এটার বৃদ্ধিই তো উন্নতি। বিষয়টা আসলে এত সহজ না। আসলে ডলারের মানটা বাড়লেই যে উৎপাদন বেড়েছে তা কিন্তু নয়। হতে পারে, মূদ্রাস্ফীতির কারণে বা জনসংখ্যা বৃদ্ধির কারণে সংখ্যাটা বেড়েছে কিন্তু আসল উৎপাদন ক্ষমতা বাড়েনি। মাথাপিছু আয় বাড়লে? মাথাপিছু আয় হলো, জনসংখ্যা দিয়ে মোট দেশজ উৎপাদন (GDP)-কে দেশের মোট জনসংখ্যা দিয়ে ভাগ করলে যা আসে। মানে গড়ে প্রতিটা নাগরিক কত টাকার পণ্য উৎপাদন করছে। জনসংখ্যা বৃদ্ধির সমস্যাটাতো গেল, কিন্তু মূল্যস্ফীতি এখনও রয়ে গেছে। চলুন, আজ হিসাব করবো, সত্যিই একটা দেশের কতটা উন্নতি হয়েছে। আমি এ বিষয়ে একটা সূত্র ধার করানোর চেষ্টা করছি। তার...