পোস্টগুলি

মার্চ, ২০২৬ থেকে পোস্টগুলি দেখানো হচ্ছে

ফারহান সাদিক (সংগ্রাম) এর আসন্ন বই ‘বারো ভূতের আঠেরো গপ্প’ ‘বঙ্গভূতের সঙ্গগুণে’ নিয়ে কোনো প্রকাশন কাজ করতে চাইলে যোগাযোগ করুন।

অপরাধী ও কাপুরুষদের বিরুদ্ধে ইরানের হুঁশিয়ারি

ইরানের ব্রিগেডিয়ার জেনারেল আবল ফজল শেকারচি প্রেসব্রিফিংয়ে হুঁশিয়ারি দিয়ে বলেন, “মুসলিম সরকারদের নরমসুরে সতর্ক করছি, কাপুরুষতা বাদ দিয়ে অপরাধী যুক্তরাষ্ট্র আর অসভ্য ইহুদী গোষ্ঠীর মানবতা বিরোধী কর্মকাণ্ডের বিরুদ্ধে অবস্থান নাও। নয়তো যেমন বিস্ফোরণ ও যুদ্ধের ঘটনা তাদের সাথে ঘটছে, একই ঘটনা তোমাদের সাথেও ঘটবে। আর তোমরা যদি ব্যারল প্রতি ২০০ ডলারের ওপর তেল কিনতে পারো তাহলে খেলা চালিয়ে যাও।”

কে এই কান্ট?

ছবি
কিছু মানুষ গণতন্ত্র  নেই বলে ইরানকে অশিক্ষিত বর্বর দাবি করলে সোশ্যাল মিডিয়াতেই উঠে আসে ইরানি রাজনীতিবিদদের শিক্ষাগত যোগ্যতা। যেখানে আলী আরদাশির লারিজানি যিনি বর্তমানে ইরানের জনপ্রিয় রাজনীতিবিদ এবং ইসলামিক রেভুলেশনারি গার্ডের প্রাক্তন কর্মকর্তা ছিলেন তার ২০০৪ সালে প্রকাশিত তিনটা বইয়ের প্রত্যেকটার শিরোনামেই উঠে আসে কান্টের নাম। বই তিনটি ছিল The Mathematical Method in Kant ’s Philosophy, Metaphysics and the Exact Sciences in Kant ’s Philosophy এবং Intuition and the Synthetic A Priori Judgments in Kant ’s Philosophy এখন প্রশ্ন আসা স্বাভাবিক এই কান্টটা কে? পুরো নাম ইমানুয়েল কান্ট। ১৮ শতকের বিরাট দার্শনিক (তাছাড়া পদার্থবিজ্ঞান ও জ্যোতির্বিজ্ঞানের তার অবদান ছিল)। তার দর্শনে এবং তার আগের দর্শনে আকাশ-পাতাল তফাৎ। এই জার্মান দার্শনিকই আধুনিক দর্শনের ভিত্তি গড়ে দিয়ে গেছেন। জন্ম নিয়েছে আন্তর্জাতিক আইন ও তাতে মানবাধিকারের সংজ্ঞা। (আগেই বলে রাখি তার এই তত্ত্বগুলো একটু জটিল, শুনতে অনেকটা প্যারাডক্সের মতো।) তার বিখ্যাত কিছু দর্শন ১. নীতিবিদ্যা: তিনি নীতির একটা অসাধারণ সংজ্ঞা দেন। সা...

ভবিষতের বাতাস

ছবি
১০ মিটার জায়গাও পেলাম না যেটুকু ২০২৬ সালে এসে স্বাস্থ্যকর দেখাচ্ছে। চট্টগ্রামের কিছু অংশ শুধু বায়ুর দূষণমাত্রা চলনসই। স্বাস্থ্যকর না, তবে শ্বাস নেয়ার উপযুক্ত। মানে এখনও পুরোপুরি অস্বাস্থ্যকর হয়ে উঠেনি। যেখানে সেখানে ময়লা ফেলা, যত্রতত্র মলমূত্র ত্যাগ, ব্যাঙের ছাতার মতো গজিয়ে উঠা কলকারখানা, এমনকি পরিষ্কারের নামে খোলা পরিবেশে বিশাল এলাকাজুড়ে আবর্জনা পোড়ানো, রাস্তাভরা ধুমপায়ীদের ধুমপান সবকিছুই একটু একটু বিষ ঢালছে আপনার-আমার শ্বাসে। আপনি বলবেন আমি আর কি এমন করি। আসলে আপনার-আমার অতি সামান্য কাজগুলোই হুমকি হয়ে উঠছে আপনার ও আপনার আপনজনদের। ইদানিং এই স্যাঁতসেঁতে সমাজে শেওলার মতোই জন্ম নিচ্ছে ডায়াগনিস্টিক সেন্টার, ক্লিনিক, সরকারি-বেসরকারি হাসপাতাল তবু বেড খালি নেই। রোগী নিয়ে হিমসিম খাচ্ছে হাসপাতাল। রোগী পচছে করিডোরে। ঠিক আবর্জনাগুলোর মতোই। রোগ নিরাময়ের কোনো লক্ষণই নেই? কেন নেই? জবাব আপনি-আমিই। যেই খাবার খাচ্ছি তাতে বিষ, যেই বাতাস নিচ্ছি তাতে বিষ, যে পানি খাচ্ছি তাতেও পাইপ আর টাংকির মাইক্রোপ্লাস্টিক এমনকি যে ঔষধ খাচ্ছি তাতেও বিষ। এবার বলুন, কোন দুঃখে আপনি-আমি বা আমাদের পরবর্তী প্রজন্ম সুস্থ্য...

পারমাণবিক বোমার সমীকরণ

ছবি
  জানেন পুরো মানবজাতিতে ধ্বংস করতে সাধারণ আকারের কয়টা  পারমাণবিক বোমা মানে  নিউক্লিয়ার বোমা প্রয়োজন? পৃথিবীতে বর্তমানে নিউক্লিয়ার বোমা মজুদ আছে ১২,০০০ থেকে ১২,৩০০টির মতো। যার পরিমাণ বাস্তবে আরও অনেক বেশি। কারণ কোনো দেশই তাদের প্রকৃত পারমাণবিক অস্ত্রের সংখ্যা পুরোপুরি প্রকাশ করে না। বর্তমানে যে কয়টা আছে তার পরিমাণও পারমাণবিক শক্তিধর দেশগুলো ক্রমাগত বাড়িয়েই চলেছে। যার মধ্যে শুধু অনলাইন করাই আছে ৯,৬০০টি। অর্থাৎ লোকেশন ক্লিক করে বাটন টেপা মাত্রই ছুটে যাবে গন্তব্যে আর শুরু হবে ধ্বংসলিলা এমন ওয়ারহেড আছে ৯,৬০০টি। ইলন মাস্কের এআই গ্রক বলছে, পুরো পৃথিবী ধ্বংস করতে এতগুলো বোমার কোনো প্রয়োজনই হবে না। মাত্র ৫-১০% বোমা অর্থাৎ ৫০০-১,০০০টি বোমাই দুনিয়া থেকে মানুষকে চিরতরে মিটিয়ে দেয়ার জন্য যথেষ্ট। তাহলে কী উদ্দেশ্যে রাশিয়া ৫,৪৫৯টি, আমেরিকা ৫,১৭৭টি আর চীন ৬০০টি পারমাণবিক বোমা মজুদ রেখেছে। মানে গণিতের ভাষায় রাশিয়া আর আমেরিকা এককভাবে ৫ থেকে ১০বার পৃথিবীর মানব সভ্যতাকে ধ্বংস করার ক্ষমতা রাখে। যদিও তা বাস্তবে সম্ভব নয়। কারণ ১ম বার মানুষ বিলুপ্ত হবার পরই পৃথিবীতে ২য় বার হামলা চালানোর কেউ থাকব...

এই যুদ্ধ কোনদিকে যাচ্ছে?

ছবি
 

পরমাণু আইন ভেঙে কি শুরু হতে যাচ্ছে পরমাণবিক যুদ্ধ?

ছবি
আমেরিকার নাভাডার এরিয়া ৫১ এর আশেপাশের অঞ্চল কেঁপে উঠছে রহস্যময় ভূ-কম্পনে। রহস্যময় ভূ-কম্পন অনুভূত হয়েছে ইরানেও। তবে কি প্রথম ভয়ংকরতম পারমাণবিক যুদ্ধের সাক্ষী হতে যাচ্ছে বিশ্ব? ভূঃঅভ্যন্তরীণ পারমাণবিক পরীক্ষার ফলেই এমন কম্পন অনুভূত হচ্ছে বলে দাবী পর্যালোচকদের। এদিকে একই সময়ে আমেরিকায় চলছে সরকার পতনের আন্দোলন। তাদের দাবি আগে ট্রাম্পকে তার নিজের ছেলেকে যুদ্ধে পাঠাতে হবে। মোড় ঘুরে যাচ্ছে যুদ্ধের। তাই হয়তো পরমাণু অস্ত্রই হতে যাচ্ছে ট্রাম্পের ট্রাম্প কার্ড। ইরান যে আমেরিকার এতদিনের দম্ভ এভাবে চুর্ণবিচুর্ণ করে দিবে তা জানতে বোধহয় ট্রাম্প এই মৌচাকে ঢিল ছোড়ার দুঃসাহস দেখাতো না। (কার্টুন দুটি ইন্টারনেট থেকে সংগৃহীত)

ইরান-আমেরিকা যুদ্ধ কতদিন চলবে?

ছবি
ইরান-আমেরিকা যুদ্ধে যারা ইতিমধ্যে হাপিয়ে উঠেছেন তাদের বলতে চাই আপনাদের জন্য সমবেদনা। এ যুদ্ধ দীর্ঘ সময় ধরে চলবে। এর দুটো কারণ। ইসরায়েল-ইরান যুদ্ধে ট্রাম্পের যে যুদ্ধবিরতির ফাঁদে পা দিয়ে প্রতিপক্ষকে শক্ত হবার সুযোগ দিয়েছে তা আর দিবে না। দ্বিতীয় কারণটা হলো, ইরান তার সন্তান আর অভিভাবক শূন্য হবার প্রতিশোধ নিবেই। তারা শিয়া, কিসাসে বিশ্বাসী। আমেরিকা পিছাতে পারবে কারণ পিছু হাটলে তার বিশ্বব্যাপি আগের মাতব্বরী চলবে না, আর ইরান পিছু হাটলে তা হবে জাতির সাথে বেঈমানি। এখনও আমেরিকাও তাদের পুরো শক্তি ব্যবহার করেনি, ইরানও করেনি। তাদের তুরুপের তাস এখনও তাদের হাতেই আছে। মানে তারা এখনও মূল খেলা শুরুই করেনি। আমেরিকা এখনও বোম্বার বা নিউক্লিয়ার অস্ত্র ব্যবহার শুরু করেনি। ইরানও তাদের আন্তঃমহাদেশীয় মিসাইল ব্যবহার না করে, ছড়িয়ে ছিটিয়ে থাকা মার্কিন ঘাটিগুলোতে হামলা চালাচ্ছে। আগে মাঠ পরিষ্কার করছে। মূল খেলা এখনও বাকি। যুদ্ধে না গিয়েও সরাসরি ক্ষতির সম্মুখীন হতে চলেছে উন্নয়নশীল দেশগুলো। যারা আমদানি-রপ্তানির ওপর নির্ভরশীল। মানে আমাদের বাংলাদেশও বিপদে আছে। মিসাইলের বিপদ না থাকলেও অর্থনীতির বিপদ আছে। ডলার ভিত্তিক অর...

এআই আর আমার মেঘদূত বিষয়ক আলোচনা

ছবি
  (রবীন্দ্রভক্তদের কাছে শুরুতেই ক্ষমা চাচ্ছি। তাকে ছোট করা এখানে উদ্দেশ্য না। তিনি বাংলা সাহিত্যের মহাকাব্য বাদে প্রতিটি ক্ষেত্রেই অবদান রেখেছিলেন যা বাংলা সাহিত্যে বিরল।) আমি:  মেঘদূতের মত মন্দাক্রান্ত ছন্দ কি আধুনিক কোনো বাংলা কবি ব্যবহার করেছে? এআই: আধুনিক বাংলা কবিদের মধ্যে রবীন্দ্রনাথ ঠাকুর এবং বুদ্ধদেব বসু মন্দাক্রান্তা ছন্দের সবচেয়ে সার্থক এবং নিপুণ ব্যবহার করেছেন। তবে মনে রাখা ভালো, সংস্কৃতের 'অক্ষরবৃত্ত' (মাত্রার ওজন অনুযায়ী) আর বাংলার 'অক্ষরবৃত্ত' (অক্ষর গণনা অনুযায়ী) কিছুটা আলাদা। বাঙালি কবিরা মন্দাক্রান্তার সেই ৪+৬+৭ এর রাজকীয় ঢঙটিকে বাংলায় অভিযোজিত করেছেন। এখানে প্রধান কয়েকজনের উদাহরণ দেওয়া হলো: ১. রবীন্দ্রনাথ ঠাকুর (সবচেয়ে সফল প্রয়োগকারী) রবীন্দ্রনাথ কালিদাসের 'মেঘদূত' এবং মন্দাক্রান্তা ছন্দের প্রেমে পাগল ছিলেন। তিনি সরাসরি মন্দাক্রান্তার ১৭ অক্ষরের কাঠামো ব্যবহার করে বেশ কিছু কবিতা লিখেছেন। তাঁর 'মানসী' কাব্যগ্রন্থের 'মেঘদূত' কবিতাটি এর শ্রেষ্ঠ উদাহরণ: "কোথা হতে আচম্বিতে / এল আজি এ শ্রাবণ-দিবসে / সহসা মেঘের ঘনঘটা। / গ...

পরিশ্রম ও কর্মসংস্থান

  পরিশ্রম সৌভাগ্যের প্রসূতি একথা ভুলে যান। এটা ধনতান্ত্রিক সমাজব্যবস্থার সবচেয়ে বড় মুলা। বাংলাদেশে শ্রমের মূল্য সবচেয়ে কম। খালি বাংলাদেশ কেন সারা পৃথিবীর সম্পদের ১% সম্পদও এত বিপুল সংখ্যক মানুষের হাতে নেই। ধরুন, আপনি একজন শ্রমিক। কোম্পানির পক্ষ থেকে আপনি একটা পণ্য তৈরি করে পান ৫০ টাকা, আপনার কোম্পানি কাঁচামাল কিনছে ৩৫০ টাকার। এখন তারা যদি আপনার বেতনের চেয়ে ১২ গুণ বেশি অর্থাৎ ৬০০ টাকা লাভ করতে না পারে, তবে আপনার ছাঁটাই কেউ আটকাতে পারবে না। এটাই গার্মেন্টসগুলোর নিয়ম। ঐ জিনিসটা ১০০০ টাকা যদি বিক্রি করা হয় তবে ৩৫০ টাকা বিনিয়োগের কারণে তারা যেখানে আয় করবে ৬০০ টাকা আপনি আপনার পরিশ্রম দিয়ে আয় করবেন ৫০ টাকা। ১০০০ টাকায় কিনে কারা? আপনি আমিই কিনি। কারণ আমাদের হাতে খুব বেশি অপশন নেই। আপনার কোম্পানি থেকে না কিনেন অন্য কোম্পানি থেকেও এমন দামেই কিনতে হবে। এ নিয়ে মুখ খুললে ছাঁটাই হবেন, বেশি বাড়াবাড়ি করলে প্রশাসনের গুলি খাবেন আর যারা লাভ করার তারা ঠিকই ধরাছোঁয়ার বাইরে থেকে যাবে চিরকাল। ওনারা টাকা উড়াবে, আপনাদের নুন আনতে পান্তা ফুরাবে। ওনারা আপনাকে কোনোদিন সাবলম্বী হতেই দেবে না, এমন...