ফারহান সাদিক (সংগ্রাম) এর আসন্ন বই ‘বারো ভূতের আঠেরো গপ্প’ ‘বঙ্গভূতের সঙ্গগুণে’ নিয়ে কোনো প্রকাশন কাজ করতে চাইলে যোগাযোগ করুন।

পরিশ্রম ও কর্মসংস্থান

 পরিশ্রম সৌভাগ্যের প্রসূতি একথা ভুলে যান। এটা ধনতান্ত্রিক সমাজব্যবস্থার সবচেয়ে বড় মুলা। বাংলাদেশে শ্রমের মূল্য সবচেয়ে কম। খালি বাংলাদেশ কেন সারা পৃথিবীর সম্পদের ১% সম্পদও এত বিপুল সংখ্যক মানুষের হাতে নেই। ধরুন, আপনি একজন শ্রমিক। কোম্পানির পক্ষ থেকে আপনি একটা পণ্য তৈরি করে পান ৫০ টাকা, আপনার কোম্পানি কাঁচামাল কিনছে ৩৫০ টাকার। এখন তারা যদি আপনার বেতনের চেয়ে ১২ গুণ বেশি অর্থাৎ ৬০০ টাকা লাভ করতে না পারে, তবে আপনার ছাঁটাই কেউ আটকাতে পারবে না। এটাই গার্মেন্টসগুলোর নিয়ম। ঐ জিনিসটা ১০০০ টাকা যদি বিক্রি করা হয় তবে ৩৫০ টাকা বিনিয়োগের কারণে তারা যেখানে আয় করবে ৬০০ টাকা আপনি আপনার পরিশ্রম দিয়ে আয় করবেন ৫০ টাকা। ১০০০ টাকায় কিনে কারা? আপনি আমিই কিনি। কারণ আমাদের হাতে খুব বেশি অপশন নেই। আপনার কোম্পানি থেকে না কিনেন অন্য কোম্পানি থেকেও এমন দামেই কিনতে হবে। এ নিয়ে মুখ খুললে ছাঁটাই হবেন, বেশি বাড়াবাড়ি করলে প্রশাসনের গুলি খাবেন আর যারা লাভ করার তারা ঠিকই ধরাছোঁয়ার বাইরে থেকে যাবে চিরকাল। ওনারা টাকা উড়াবে, আপনাদের নুন আনতে পান্তা ফুরাবে। ওনারা আপনাকে কোনোদিন সাবলম্বী হতেই দেবে না, এমন বেতনই নির্ধারণ করবে যেন দিনেরটা দিনে ফুরিয়ে যায়। এমন অফার দিবে যেন আপনার যা প্রয়োজন নেই তা কিনেন।

আর আপনারা মহামারির সময় চাকরি হারাবেন, দেশের রাজনৈতিক ও অর্থনৈতিক অস্থিতিশীলতায় চাকরি হারাবেন, এমনকি ঈদের আগেও চাকরি হারাবেন।
গাজীপুর শিল্পনগরীতে জন্মানোর কারণে অগণিত শ্রমজীবী মানুষের সাথে পরিচয়। তাই যারা জীবনে সফল হতে চান, ব্যক্তিগতভাবে কিছু করার চেষ্টা করুন। ঐ পেশায় যাবেন না যার কোনো নিরাপত্তা নেই। আপনার পরিশ্রমের মূল্য অন্যকে কেন দিবেন?
একসময় দেশের অর্থনীতি নিয়ে একটা উপন্যাস লেখার ইচ্ছে ছিল। এখন আর নেই।

জনপ্রিয় পোস্টগুলো

ফারহান সাদিক (সংগ্রাম) এর লেখা বইগুলো