বিশ্বকবি রবীন্দ্রনাথের বিখ্যাত এক কবিতা ‘আমাদের ছোট নদী’। এটা শুধুই কি ছেলে ভুলানো ছড়া নাকি নিজের ও নিজের সমাজের প্রতিই কবির উপহাস? কবিতাটি বিশ্লেষণ করা যাক। তবে আগেই বলে দেই এটা আমার ব্যক্তিগত অভিমত। “আমাদের ছোট নদী চলে বাঁকে বাঁকে বৈশাখ মাসে তার হাটু জল থাকে। পার হয়ে যায় গোরু, পার হয় গাড়ি, দুই ধার উঁচু তার, ঢালু তার পাড়ি।” সাধারণভাবে যদিও এর অর্থ দাঁড়ায়, আমাদের ছোট নদীটা আঁকাবাঁকা হয়ে চলে গেছে। বৈশাখ মাসে তার পানি কমে হাটু সমান হয়ে যায়। গরু ও গরুর গাড়ি পার হচ্ছে নিয়মিত, যদিও তার দুই ধার উঁচু এবং পাড় ঢালু। যাদের ফেঁসে যাওয়া গাড়ি ঠেলার অভিজ্ঞতা আছে তারা জানে, মানুষ সচরাচর ঐ পথে যায় না যে পথে ফেঁসে যাবার ভয় আছে। এতো মোটর গাড়ির ক্ষেত্রেই প্রযোজ্য আর সেটাতো গরুর গাড়ি। দুই জোড়া চরণের মূল বিষয় দুটি হলো, ‘ছোট নদী’ ও ‘গরু’। গরু যেন আলাদাভাবে বোঝা যায় এজন্যই গরুর গাড়ি তিনি একসাথে লেখেনি। পুরোনো ইংরেজি রীতি অনুযায়ী এ দুটোর ইংরেজি করতে পারেন- ‘Ford’ ও ‘Ox’। হ্যা, অক্সফোর্ড নাম এ দুটো শব্দ থেকেই উৎপত্তি। অক্সফোর্ডের উদ্যত ষাঁড়েরাই দখলদার ইংরেজ বাহিনীর নেতৃত্ব দিতো, দখল করতো দেশের পর দে...