চিকিৎসা সেবা কদ্দূর?
প্রতি বছর দেশে ক'জন খুন হয় তার মোটামুটি একটা পরিসংখ্যান পাওয়া যায়। কিন্তু বিনা ঔষধে, হাসপাতাল থেকে হাসপাতালে দৌড়াতে দৌড়াতে, হাসপাতালের করিডোরে পরে পরে কত মানুষ মরছে তার হিসাব কি আমরা করি? করলে হয়তো জানতে পারতাম আমরা আধুনিক বিশ্বের কোথায় দাঁড়িয়ে আছি। মাইকে গলা ফাটিয়ে বলা যাবে এ দায় সরকারকে নিতে হবে, এ দায় হাসপাতালগুলো এড়াতে পারবে না। কিন্তু আসলেই কি পারবে না? পারবে, অবশ্যই পারবে। এ দায় কেউ নিবে না, কেউ নেয় না। এভাবে আরও অগণিত মানুষ মরবে, অগণিত মানুষ মরছে। সমস্যা কী বাংলাদেশে অনেক মানুষ। ভোটের ঘাটতি হবে না। কোনোকালেই হয় না। সরকার থেকে কোনো উপকার না পেলেও এরা ধরে নেয় সরকার ভোট দিতে দিচ্ছে এটাই অনেক বড় উপকার। ভোট নামক গণতান্ত্রিক অধিকার এ দেশে চিকিৎসা নামক মৌলিক অধিকার থেকে গুরুত্বপূর্ণ, গুরুত্বপূর্ণ শিক্ষা নামক মৌলিক অধিকার থেকে। খাদ্য-বস্ত্র-বাসস্থানও সেন্ডিকেটের হাতে। খাবারের দাম বেড়ে যায় সরকার নাকি জানে না।