পোস্টগুলি

আমার লেখা লেবেল থাকা পোস্টগুলি দেখানো হচ্ছে
ফারহান সাদিক (সংগ্রাম) এর কাব্যগ্রন্থ ‘আগুনের গান ও অন্যান্য’ আর ‘গোরস্তানের দারোয়ান’ নিয়ে কোনো প্রকাশনী কাজ করতে চাইলে যোগাযোগ করুন।

খানদানি খুড়োর খপ্পরে খুদিরাম (খ শ্রুতিপ্রাস)

খালপাড়ার খামখেয়ালি খগেনের খোঁজে খুদিরাম খাদু খুড়োর খামারবাড়ির খিড়কিতে খাড়াইতেই, খোদ খুড়োর খপ্পরে। খুড়ো খাইতে খাইতে খবর খুঁজিলেন। খড়গপুরে খালিদ খন্দকারের খবর। খুদিরামের খবরানুযায়ী খালিদ খোদ খলিফার খাসআদমি খাজাঞ্চি খলিল খানের খানদানের খাস খাদেম। খড়গপুরে খুঁটি খাটাইবার-ক্ষণে খামোখাই খালিদ খালাতোবোন খালেদার খবর খুব খুঁজতো। খুদায় খালেদার খয়েরের খামারে খাবার খোঁজার খবরে খুব খেপেছিল খালিদ। খুড়ো খাবারটা খাইয়া, খাটের খুটিতে খাটানো খড়িতে খুটিয়া খুব খোয়াইশে খাড়াইলেন। খোদ খড়িখানায় খড়মখানি খুঁজিলেন। খুড়ো খানসামার খবরে খুশি। খন্দকারের খানদানকে খবরটা খাওয়াইবেন। খুড়ো খিড়কিতে খাঁড়াইলেন। খবরদারীর খেয়ালে খিলখিলাইলেন। খাইতে খাইতে খগেনের খোঁজে খাঁড়াইলে, খোদ খুদিরামের খবরে খারাপী। খাদে খাড়াইয়া খন্দকার-খাঁড়াদের খড়্গ-খাড়ার খানদানী খণ্ডযুদ্ধের খুনোখুনি খেয়ালের খায়েশ খোয়াইলো খুদিরাম। খুড়ো খিড়কি খুলিতেই খুদিরাম খাড়া খালের খাদে।
FS Quote