পোস্টগুলি

প্রবন্ধ লেবেল থাকা পোস্টগুলি দেখানো হচ্ছে
ফারহান সাদিক (সংগ্রাম) এর কাব্যগ্রন্থ ‘আগুনের গান ও অন্যান্য’ আর ‘গোরস্তানের দারোয়ান’ নিয়ে কোনো প্রকাশনী কাজ করতে চাইলে যোগাযোগ করুন।

বাইবেল অনুসারে কেয়ামতের খবর কী?

ছবি
কেয়ামত নিয়ে আমাদের কতই না মাথাব্যথা। মুসলিম-হিন্দু-খ্রীষ্টান সব ধর্মেই আছে নিজস্ব ব্যাখ্যা। কিন্তু কেউ কোনোদিন অন্য জনের মতের সাথে বিষয়গুলো মিলিয়ে দেখেনি। আজ আপাতত বাইবেলের ধ্বংসতত্ত্ব নিয়েই আলোচনা করি। ইসলাম আর হিন্দু ধর্ম নিয়ে অনেকেই অনেককিছু ইতিমধ্যে জানে। ইসলামে  যেমন ১০টি বড় আলামত আর অসংখ্য ছোট আলামত  আছে তেমন বাইবেলেও আছে দাজ্জাল বা এন্টিক্রাইস্ট বাদে আরও ৭টা সিল (বড় আলামত বলতে পারেন)। চলুন এ বিষয়ে আলোচনা করি। ১ম সিল: সাদা ঘোড়া ওয়ালা অশ্বারোহীর আবির্ভাব । তার প্রতীক হবে মুকুট আর সাথে থাকবে ধনুক। সে মিথ্যা শান্তির প্রতিশ্রুতি দিবে। সে বিশ্বজুড়ে বিজয়ের ও শান্তির বার্তা দিবে কিন্তু তা হবে চরম ধোঁকা। (অনেকে এটা দাজ্জালের সাথে মিলাতে পারেন, তবে আমি এর অন্য ব্যাখ্যা করতে যাচ্ছি।) ২য় সিল: লাল ঘোড়া ওয়ালা অশ্বারোহীর আবির্ভাব । তার সাথে থাকবে তলোয়ার আর সে পৃথিবীতে নিয়ে আসবে যুদ্ধ ও রক্তপাত।  ৩য় সিল: কালো ঘোড়া ওয়ালা অশ্বারোহীর আবির্ভাব । তার হাতে থাকবে দাঁড়িপাল্লা আর সে দুনিয়ায় নিয়ে আসবে দুর্ভিক্ষ । তার আভির্ভাবের পর ১ দিনের পারিশ্রমিক দিয়ে মানুষের একবেলার খাবারও জুটবে না। ...

আমেরিকার গ্রেট সিল আর ইলুমিনাতি

ছবি
আমেরিকার গ্রেট সিল দেখেছেন? বিশেষ করে এর পেছনের অংশটা খুব আলোচিত। অনেকে এটাকে ইলুমিনাতির প্রতীক দাবী করে আর এ ও দাবী করে যে ইলুমিনাতিরা দাজ্জালের অনুসারী। ড্যান ব্রাউনের উপন্যাস ‘এঞ্জেলস এন্ড ডেমনস’ বইয়ের কারণে ইলুমিনাতি নামটা দুশো বছর পর আবার ফিরে আসে আর তাকে এই প্রতীকের সাথে তুলনা করা হয়। তার উপন্যাসে বড় ভূমিকা ছিল এই ইলুমিনাতির। সে বইয়ের জন্য ইলুমিনাতির প্রতীকও ডিজাইন করিয়েছিল। যা আসলে ইংরেজিতে ছিল, জার্মান ভাষায় না, মানে প্রতীকের থিম এক হলেও তা আসল ইলুমিনাতির প্রতীকের মতো ছিল না। যেমন বাস্তবে ইলুমিনাতি ছিল না। বাস্তবে ইলুমিনাতি (যার অর্থ আলোকিত করা) ছিল একটা সংশয়বাদী ও নাস্তিকদের সংগঠন, যারা ধর্মীয় উপকথার দাজ্জাল বা মাসিহ কোনোটাকেই তেমন গুরুত্বপূর্ণ ভাবার কথা না। আর কাপালিকদের মত শয়তানের উদ্দেশ্যে বলি বা নরবলি দেয়ারতো প্রশ্নই উঠে না। তারা সৃষ্টিকর্তায় নিয়ে তর্ক-বিতর্কের চেয়ে, জ্ঞান-বিজ্ঞান নিয়ে মাথা ঘামাতে বেশি পছন্দ করতো। ঐ সময়ে মানে ১৭৭৬ সালের দিকে  গির্জার অবিচারের বিরুদ্ধে জনমত গড়ে তুলতে গড়ে উঠে গোপনে এই সংগঠন। ১৭ ৮৪-১৭৮৫ সালের দিকে এই তথ্য ফাঁস হয়ে গেলে এর সকল নথিপত্র বাজে...

ক্যারিবিয়ান জলদস্যু জ্যাক

ছবি
জনি ডেপের সেই আইকনিক চরিত্রের সাথে নিশ্চয়ই আপনি পরিচিত। পাইরেট অফ ক্যারিবিয়ানের সেই বিখ্যাত ক্যাপ্টেন জ্যাক স্পেরো। মাতাল, হেলেদুলে চলাফেরা, উদ্ভট-উদ্ভট কৌশলে বা ভাগ্যক্রমে জিতে যাওয়া কতই না ইন্টারেস্টিং। তবে বাস্তবতা ছিল তারচেয়ে অনেক বেশি হিরোইক। জ্যাক স্পেরো চরিত্রটা গড়ে উঠেছে ইংরেজ জলদস্যু জ্যাক ওয়ার্ড (আনুমানিক, ১৫৫৩-১৬২২) এর ছায়া অবলম্বনে। যাকে আরবীয়রা চিনতো জ্যাক আসফুর (অর্থ চড়ুই, যা ইংরেজিতে Sparrow) বা ইউসুফ আসফুর নামে আর ইউরোপীয়রা চিনতো জ্যাক বার্ডি ওয়ার্ড (Jack Birdie Ward) নামে। সিনেমায় তার জাহাজের নাম `ব্ল্যাক পার্ল' হলেও বাস্তবে তার সবচেয়ে জনপ্রিয় জাহাজের নাম ছিল ‘লিটল জন’। যেটি সে আইল অফ উইট (Isle of Wight) এলাকা থেকে দখল করে এই নাম দিয়েছিলো। এই জাহাজের আগের নাম ছিলো ভাইলেট (Violet)। তাছাড়া সে ব্রিটিশ জাহাজ ‘লায়ন’স হোয়েল্প’ (Lyon's Whelp), ফরাসি জাহাজ ‘দ্যা গিফট’ (The Gift) ও ভেনিসীয় জাহাজ ‘সোদেইনা’ (Soderina)-এর মতো সেরা জাহাজগুলো হাতিয়ে নিয়েছিল। তার শত্রু হিসেবে দেশের নাম উল্লেখ করতে হবে কিন্তু তার সহযোগী যোদ্ধারা তার মতোই গুটি কয়েক। তার মধ্যে মাত্র তিনজনই সবচেয়...

সংক্ষেপে বঙ্গাব্দের ইতিহাস

ছবি
বাংলা সনের সূচনা হয় সপ্তম শতাব্দীতে গৌড়ের রাজা  শশাঙ্কের সময়ে। যদিও তা বৈশাখে শুরু হতো না। সেই পঞ্জিকা (ক্যালেন্ডার) শুরু হতো হেমন্তের অগ্রহায়ণ থেকে। অগ্রহায়ণ শব্দটিই এসেছে ‘অঘ্র’ ও ‘আয়ন’ এই দুটি শব্দ থেকে। ‘অঘ্র’ অর্থ ‘প্রথম’ আর ‘আয়ন’ অর্থ ‘বছর’। সে হিসেবে ‘অগ্রহায়ণ’ এর শাব্দিক অর্থ দাঁড়ায় ‘বছরের প্রথম’। ২৭টি তারার অবস্থানের উপর ভিত্তি করে এ ভূখন্ডের জ্যোতির্বিদরা জন্ম দিয়েছিল সেই বাংলা পঞ্জিকা। তারাগুলো হলো- মৃগশিরা (Lambda Orionis), আর্দ্রা (Betelgeuse), পুনর্বসু (Castor & Pollux), পুষ্যা (Delta Cancri), অশ্লেষা (Alpha Hydrae), মঘা (Regulus), পূর্বফল্গুনী (Delta Leonis), উত্তরফল্গুনী (Denebola), হস্তা (Delta Corvi), চিত্রা (Spica), স্বাতী (Arcturus), বিশাখা (Alpha Librae), অনুরাধা (Delta Scorpionis), জ্যেষ্ঠা (Antares), মূল (Lambda Scorpionis), পূর্বাষাঢ়া (Delta Sagittarii), উত্তরাষাঢ়া (Sigma Sagittarii), শ্রবণা (Altair), ধনিষ্ঠা (Alpha Delphini), শতভিষা (Gamma Aquarii), পূর্বভাদ্রপদ (Alpha Pegasi), উত্তরভাদ্রপদ (Gamma Pegasi), রেবতী (Zeta Piscium), অশ্বিনী (Alp...
FS Quote