পোস্টগুলি

জুলাই, ২০২৬ থেকে পোস্টগুলি দেখানো হচ্ছে
ফারহান সাদিক (সংগ্রাম) এর কাব্যগ্রন্থ ‘আগুনের গান ও অন্যান্য’ আর ‘গোরস্তানের দারোয়ান’ নিয়ে কোনো প্রকাশনী কাজ করতে চাইলে যোগাযোগ করুন।

কখন একটা লেখা কবিতা হয়ে উঠে?

কবিতা (Poem), যাকে বলা হয় সাহিত্যের মুকুট। বাংলাতো সেই কবিতার দেশ। এখানের মাটির মতো ভাষাও দারুণ উর্বর। এখানে মানুষের সাহিত্যচর্চা শুরুই হয় নতুন কোনো ছন্দ বুনে বা মনে মনে নতুন কোনো গানের সুর তুলে। খুব সহজেই এক শব্দের সাথে আরেক শব্দের মিল দিয়ে গেঁথে ফেলা যায়, কাব্য নামক নকশিকাঁথা।  যদিও বর্তমানে সাহিত্যে কবিতার নামে যা চলে তার বেশিরভাগই কবিতা না। যার কারণে বেশিরভাগ পাঠকই কবিতা পড়ার আগ্রহ হারিয়ে ফেলছে। উইকিপিডিয়াতেও দেখলাম কোনটা কোন ছন্দ, তাদের বৈশিষ্ট্য কি স্পষ্ট করে লেখা নেই। একটার সাথে আরেকটা গুলিয়ে ফেলা হয়েছে। না থাকুক, আমি বিষয়টা সহজ করার চেষ্টা করছি। আশা করি যারা কবিতা লেখতে চান, তাদের কাছে বিষয়টা সহজ হবে। কবিতা প্রধানত  অন্ত্যমিলের ভিত্তিতে  ২ ধরনের। মিত্রাক্ষর ও অমিত্রাক্ষর। মিত্রাক্ষর যেসব কবিতার অন্ত্যমিলগুলো (লাইনের শেষের মিলগুলো) জোড়ায় জোড়ায় থাকে তারা মিত্রাক্ষর। আরো নিখুঁতভাবে বললে একটা নিয়মে অন্ত্যমিলগুলো সাজানো থাকে। আর এর ছন্দ  মিত্রাক্ষর ছন্দ। যেমন: রবীন্দ্রনাথের ‘দুই বিঘা জমি’ কবিতার কথা চিন্তা করুন। শুধু বিঘে-দুই ছিল মোর ভুঁই, আর সবই গেছে ঋ ণে । ...

বিষকন্যা (প্রাচীন সিন্ধু অঞ্চলের মানব অস্ত্র)

ছবি
  প্রাচীন ভারতে ' বিষকন্যা ' বলে একটা কনসেপ্ট ছিল। কোনো রাজা তাঁর প্রতিপক্ষ শিবিরে পাঠিয়ে দিতেন এই বিষকন্যাদের। তারা ছিল পৃথিবীর সবচেয়ে প্রাচীন মানব অস্ত্র । কোনো ঢাল-তলোয়ার নেই , নেই কোনো যুদ্ধ ; একটা চুমুই কেড়ে নিত শত্রুর প্রাণ। প্রাচীন সাহিত্যে এর বর্ণনা পাওয়া গেলেও এই নিঁপুণ খুনীদের ইতিহাসে পাওয়া দুঃসাধ্য । চাণক্যের চন্দ্রগুপ্তকে বাঁচানোর গল্প এই তালিকায় সবচেয়ে জনপ্রিয় । রাজা পর্বতকের হয়ে তাঁর প্রধান অমাত্য (প্রধানমন্ত্রী) রাক্ষস ( তার নাম আসলেই রাক্ষস ছিল , নাকি লিপিকার গালি দিয়েছে কে জানে ?) প্রতিদ্বন্দ্বী রাজা চন্দ্রগুপ্ত মৌর্যকে হত্যার ছক কষেন। কিন্তু চাণক্য তা ধরে ফেলেন এবং সেই বিষকন্যার মাধ্যমে স্বয়ং পর্বতককেই সরিয়ে দেন। চাণক্য বিষকন্যা কনসেপ্টটা গুরুত্বের সাথে নিয়েছিলো ।   ঐ সময়ে বিশেষ বিশেষ কিছু নক্ষত্রে জন্ম নেওয়া রূপসী মেয়েশিশুদের বিষকন্যা হিসেবে প্রশিক্ষণ দেওয়া শুরু হয় বলে শোনা যায় । অর্থশাস্ত্রে বিষ নিয়ে আরেকটি কনসেপ্ট আছে । এমন এক গোপন বিষের , যাতে বিভিন্ন বিষের মিশ্রণে তৈরি এই বিশেষ মিশ্রণের বিষক্রিয়ায় মৃত্যু হলেও তা বোঝা যাবে না। ঠিক সাধারণ...
FS Quote