পোস্টগুলি

আমার ক্ষুদে গবেষণা লেবেল থাকা পোস্টগুলি দেখানো হচ্ছে
ফারহান সাদিক (সংগ্রাম) এর আসন্ন বই ‘বারো ভূতের আঠেরো গপ্প’‘বঙ্গভূতের সঙ্গগুণে’ নিয়ে কোনো প্রকাশনী কাজ করতে চাইলে যোগাযোগ করুন।

প্রজেক্ট: দশক রোধবক্স (Decade Resistance Box)

ছবি
আমি আগে বাইনারি রোধবক্সের সার্কিট দিয়েছিলাম। সবচেয়ে কম রোধ ব্যবহার করে ঐ সার্কিট বানানো সম্ভব হলেও তা বানাতে আমাদের একটু সমস্যায় পড়তে হয়েছে। কারণ রোধগুলো একটা একটা বিক্রি করছিল না দোকানিরা। ৫টা, ১০টা, ৫০টা বা ১০০টার সেট হিসেবে সাধারণত বিক্রি করে তারা। তাই ডেসিমাল রোধবক্স আমাদের জন্য সবচেয়ে উপযোগী। কারণ পাওয়া সহজ। ১০টা করে ১ ওহম, ১০ ওহম, ১০০ ওহম, ১০০০ ওহম রোধ আর ৪টা ১২ পিনের রোটারি সুইচ কিনে নিন। এবার তার আর তাঁতাল নিয়ে কাজে লেগে যান। (সার্কিটের সবুজ তারটা রোটারি সুইচের কমনে যুক্ত হবে, ফলে তা স্থান পরিবর্তন করে বিভিন্ন মান তৈরি করতে পারবে।) উপকরণ: ১০টি ১ ওহম রোধ-১০ ওয়াট কমপক্ষে (সিরামিক): ১৫০-২০০ টাকা ১০টি ১০ ওহম রোধ-১ ওয়াট কমপক্ষে (মেটাল): ২০-৩০ টাকা (৯টি ব্যবহার করবো) ১০টি ১০০ ওহম রোধ-১/৪ ওয়াট কমপক্ষে (মেটাল): ১০ টাকা  (৯টি ব্যবহার করবো) ১০টি ১০০০ ওহম রোধ-১/৪ ওয়াট কমপক্ষে (মেটাল): ১০ টাকা (৯টি ব্যবহার করবো তবে ১-১০০০ ওহমের রোধবক্স বানাতে চাইলে একটাও লাগবে না।) ৪টি {১-১০০০০ ওহম}/৩টি {১-১০০০ ওহম} ১২ পিনের রোটারি সুইচ: ৩২০-৪৮০ টাকা (ভালো মানের, সিরামিক/তাইওয়া...

প্রজেক্ট: বাইনারি রোধবক্স

ছবি
সরল সার্কিট চিত্র: এটাই একটি রোধবক্সের সার্কিট রোধবক্সের বিবরণ: ১.৫ ভোল্ট বা তার নিচের বিভবে সরাসরি যুক্ত করলেও নিরাপদে ব্যবহার করা যাবে। মানে দুই পাশে একটা পেন্সিল ব্যাটারি ধরে রাখলেও নষ্ট হবে না। ১. সুইচ ১১টা- সর্বনিম্ন রোধের রকার সুইচ (২০০-৩৫০ টাকা) দারাজে আরও কম দেখাচ্ছে। ২. বাইন্ডিং পোস্ট ২টি (৩০-৬০ টাকার ভেতরে):  দারাজে বেশি দেখাচ্ছে। মেকার্স বিডির দামও বেশি। এমনিতে আমার কাছে আছে। ঠিক আছে নাকি চ্যাক করা দরকার। ৩. রোধ ১০টা-১% বা তার কম   টলারেন্স   (পটুয়াটুলি/সাইন্স ল্যাব ১০০ টাকার মধ্যে): ৫ Watt- 1Ω   (১% টলারেন্স  সিরামিক  পাওয়া যায়) , 2Ω (১% টলারেন্স Metal Film পাওয়া যায়), ২ Watt- 4Ω  (১% টলারেন্স Metal Film পাওয়া যায়), ১ Watt- 8Ω   (১% টলারেন্স Metal Film পাওয়া যায়) , 16Ω   (১% টলারেন্স Metal Film পাওয়া যায়), ০.৫ Watt- 32Ω (৩০+২), 64Ω (৬২+২), 128Ω (১২০+৮), 256Ω (২৪০+১৬), 512Ω (৫০০+১২) অর্থাৎ সরাসরি  না পাওয়া গেলে,  ১Ω-১ [ সিরামিক,  ৫ ওয়াট] ২ Ω-৩  [ সিরামিক,  ৫ ওয়াট] ৪Ω-১ [ Metal Film, ২ ওয়াট]  ৮Ω-২...

আমাদের স্কুল-কলেজের ল্যাবের অধিকাংশ যন্ত্রপাতি নষ্ট থাকে কেন?

ছবি
ল্যাবে ঢুকলেই দেখা যায় বেশিরভাগ ক্ষেত্রে এ যন্ত্র নিখুঁত মান দেয় না তো ঐ যন্ত্র একেবারেই নষ্ট। কখনো ভেবে দেখেছেন এমন হয় কেন? কারণ আর কিছুই না। আমাদের শিক্ষার্থী বা প্রশিক্ষক কেউই খেয়াল রাখে না, একটা যন্ত্রের সহ্য ক্ষমতা কতটা। কিন্তু বাস্তবে প্রতিটা যন্ত্রাংশের একটা সহনীয় ক্ষমতা থাকে। রোধবক্স রোধবক্সের কথাই ধরুন। আমাদের ল্যাবে ১Ω-১০০০Ω পর্যন্ত মানের যে রোধবক্সগুলো থাকে সেগুলো সাধারণত ৫ ওয়াটের হয়ে থাকে। একটা রোধবক্সের প্রত্যেকটা রোধ বা এর অভ্যন্তরীণ রোধ সমান ভোল্টেজ সহ্য করতে পারে না। যত কম রোধ তা সাধারণত তত কম ভোল্টেজ সহ্য করতে পারে। আপনি সরাসরি ১২ ভোল্টের ব্যাটারির দুই প্রান্তে লাগিয়ে দিয়েও ৩০Ω এর চেয়ে বড় যেকোনো মানের রোধ পরিক্ষা করতে পারবেন সহজেই। কিন্তু সরাসরি ব্যাটারির দুই প্রান্ত কানেক্ট করে যখন আপনি ২৮.৮Ω এর চেয়ে কম মানের রোধ তুলবেন তখনই তা গরম হতে শুরু করবে এবং কয়েক মিনিটের মধ্যে নষ্ট হয়ে যাবে। পরে শর্ট সার্কিট হবে, মানে রোধবক্সের ঐ রোধটা আর কাজ করবে না। এখন তাহলে প্রশ্ন হলো, যদি কাজ করা না যায় তাহলে এই রোধগুলো কেন দেয়া হয়? উত্তর হলো, কম ভোল্টে ব্যবহার করার জন্য। বিশেষ করে রোধবক্...

আমার ডিজাইন করা হাইব্রিড শ্রেণী বর্তনী

ছবি
শ্রেণিতেও যেন প্রতিটা বাল্ব আলাদাভাবে জ্বালানো যায় সেজন্য এই সার্কিটটা ডিজাইন করেছিলাম অনেকদিন আছে। সম্ভবত ৯ম শ্রেণীতে থাকার সময়। সার্কিটটা সরল এবং মৌলিক। উচ্চ ভোল্টেজ সহ্য করতেও এই সার্কিট সেরা। এই সার্কিট দিয়ে যা যা করা যাবে রোধবক্স জাতীয় যন্ত্রপাতি বানানো, উচ্চ ভোল্টেজে নষ্ট হয় এমন যন্ত্রের নিরাপত্তা দেয়া, কোন যন্ত্রাংশ নষ্ট হয়েছে তা সহজেই নিশ্চিত করা। সার্কিটের থ্রিডি মডেল দেখে আসতে পারেন। মানে স্যামুলেশন করতে পারেন এই ‍লিংকে ক্লিক করে,  https://www.tinkercad.com/things/jS1AUzemw6G-hybrid-series-circuit-?sharecode=G3_6xXAW9vp_ufCDPLc3hW_4_A4oVvZc3ScE3Eo_62M
FS Quote