পোস্টগুলি

মে, ২০২৬ থেকে পোস্টগুলি দেখানো হচ্ছে
ফারহান সাদিক (সংগ্রাম) এর কাব্যগ্রন্থ ‘আগুনের গান ও অন্যান্য’ আর ‘গোরস্তানের দারোয়ান’ নিয়ে কোনো প্রকাশনী কাজ করতে চাইলে যোগাযোগ করুন।

আমেরিকার গ্রেট সিল আর ইলুমিনাতি

ছবি
আমেরিকার গ্রেট সিল দেখেছেন? বিশেষ করে এর পেছনের অংশটা খুব আলোচিত। অনেকে এটাকে ইলুমিনাতির প্রতীক দাবী করে আর এ ও দাবী করে যে ইলুমিনাতিরা দাজ্জালের অনুসারী। ড্যান ব্রাউনের উপন্যাস ‘এঞ্জেলস এন্ড ডেমনস’ বইয়ের কারণে ইলুমিনাতি নামটা দুশো বছর পর আবার ফিরে আসে আর তাকে এই প্রতীকের সাথে তুলনা করা হয়। তার উপন্যাসে বড় ভূমিকা ছিল এই ইলুমিনাতির। সে বইয়ের জন্য ইলুমিনাতির প্রতীকও ডিজাইন করিয়েছিল। যা আসলে ইংরেজিতে ছিল, জার্মান ভাষায় না, মানে প্রতীকের থিম এক হলেও তা আসল ইলুমিনাতির প্রতীকের মতো ছিল না। যেমন বাস্তবে ইলুমিনাতি ছিল না। বাস্তবে ইলুমিনাতি (যার অর্থ আলোকিত করা) ছিল একটা সংশয়বাদী ও নাস্তিকদের সংগঠন, যারা ধর্মীয় উপকথার দাজ্জাল বা মাসিহ কোনোটাকেই তেমন গুরুত্বপূর্ণ ভাবার কথা না। আর কাপালিকদের মত শয়তানের উদ্দেশ্যে বলি বা নরবলি দেয়ারতো প্রশ্নই উঠে না। তারা সৃষ্টিকর্তায় নিয়ে তর্ক-বিতর্কের চেয়ে, জ্ঞান-বিজ্ঞান নিয়ে মাথা ঘামাতে বেশি পছন্দ করতো। ঐ সময়ে মানে ১৭৭৬ সালের দিকে  গির্জার অবিচারের বিরুদ্ধে জনমত গড়ে তুলতে গড়ে উঠে গোপনে এই সংগঠন। ১৭ ৮৪-১৭৮৫ সালের দিকে এই তথ্য ফাঁস হয়ে গেলে এর সকল নথিপত্র বাজে...

অবিভক্ত বাংলা গঠন কিংবা বাংলার সেভেন সিস্টার দখল প্রসঙ্গে

ছবি
আমার মনে হয় না আমি কখনো সেভেন সিস্টার বা অবিভক্ত বাংলা নিয়ে কোনো কথা বলেছি। অবিভক্ত বাংলা টপিকে যতবার মানুষ কথা বলতে বলেছে আমি ততবারই বলেছি যা ভেঙে গেছে দীর্ঘ সময় পর তা আর জোর করলেই জোড়া লাগে না। ভারতীয় মাধ্যমে ভারতীয় কিছু নেতা বা এদেশীয় কিছু প্রাণী যারা নিজের বাপের জায়গা চাচার থেকে উদ্ধার করতে পারে না তারা প্রায়ই প্রচার-প্রচারণা চালিয়ে ফুটেজ খায় অবিভক্ত বাংলা বা সেভেন সিস্টার নিয়ে কথা বলে। যারা বঙ্গভঙ্গের বিরোধী ছিলেন বলে রবীন্দ্রনাথকে উপহাস করে তারাই আবার অবিভক্ত বাংলার কথা বলে, এটা কোন লেভেলের স্যাটায়ার আমার জানা নেই। বাস্তবে এটা কখনোই সম্ভব না। শুধু ভারতের কারণে না, বাংলাদেশের কারণেও। কিছু অতি উৎসাহী ব্লগারের মতো ভারত অনেক বড় দেশ, বিশাল বাহিনী আর পারমানবিক শক্তি এমন সব কথা বলতে যাচ্ছি না। তাদের যেমন বিশাল বাহিনী আছে বিশাল বর্ডার জুড়ে সারাদিন-রাত কুস্তিও করতে হয় আর পারমাণবিক বোমা শোপিস। তারাও জানে জাতিসংঘ না ভাঙলে কোনোদিনই এটা ব্যবহার করতে পারবে না। আমি আজ বলবো বাংলাদেশের জন্য কেন তা সম্ভব নয়। সার্বভৌমত্ব, রাজনৈতিক ও ভূ-রাজনৈতিক ইস্যু বাদ দিলাম। সংস্কৃতিতেও দু’পাশের পার্থক্য ৭৯ বছ...

ক্যারিবিয়ান জলদস্যু জ্যাক

ছবি
জনি ডেপের সেই আইকনিক চরিত্রের সাথে নিশ্চয়ই আপনি পরিচিত। পাইরেট অফ ক্যারিবিয়ানের সেই বিখ্যাত ক্যাপ্টেন জ্যাক স্পেরো। মাতাল, হেলেদুলে চলাফেরা, উদ্ভট-উদ্ভট কৌশলে বা ভাগ্যক্রমে জিতে যাওয়া কতই না ইন্টারেস্টিং। তবে বাস্তবতা ছিল তারচেয়ে অনেক বেশি হিরোইক। জ্যাক স্পেরো চরিত্রটা গড়ে উঠেছে ইংরেজ জলদস্যু জ্যাক ওয়ার্ড (আনুমানিক, ১৫৫৩-১৬২২) এর ছায়া অবলম্বনে। যাকে আরবীয়রা চিনতো জ্যাক আসফুর (অর্থ চড়ুই, যা ইংরেজিতে Sparrow) বা ইউসুফ আসফুর নামে আর ইউরোপীয়রা চিনতো জ্যাক বার্ডি ওয়ার্ড (Jack Birdie Ward) নামে। সিনেমায় তার জাহাজের নাম `ব্ল্যাক পার্ল' হলেও বাস্তবে তার সবচেয়ে জনপ্রিয় জাহাজের নাম ছিল ‘লিটল জন’। যেটি সে আইল অফ উইট (Isle of Wight) এলাকা থেকে দখল করে এই নাম দিয়েছিলো। এই জাহাজের আগের নাম ছিলো ভাইলেট (Violet)। তাছাড়া সে ব্রিটিশ জাহাজ ‘লায়ন’স হোয়েল্প’ (Lyon's Whelp), ফরাসি জাহাজ ‘দ্যা গিফট’ (The Gift) ও ভেনিসীয় জাহাজ ‘সোদেইনা’ (Soderina)-এর মতো সেরা জাহাজগুলো হাতিয়ে নিয়েছিল। তার শত্রু হিসেবে দেশের নাম উল্লেখ করতে হবে কিন্তু তার সহযোগী যোদ্ধারা তার মতোই গুটি কয়েক। তার মধ্যে মাত্র তিনজনই সবচেয়...

আমি এবং আমার গোলক নিক্ষেপ

বর্তমান সময়ে আমি এক শক্ত মানসিকতার চরিত্র হলেও আগে আমি মানসিক আর শারীরিক দুই ভাবেই ছিলাম কিছুটা দুর্বল। প্রাথমিক লেভেলে পড়ার সময় সহপাঠীদের অনেক অত্যাচার যাদের সহ্য করতে হয়, আমি তাদেরই একজন। তবে মাধ্যমিক পর্যায়ে পড়ার কালে আমিও পাল্টা দিতে শুরু করলাম আরকি। তবু আমি গড়পড়তা কিছুটা দুর্বলই ছিলাম। অন্তত আমার সহপাঠীদের তেমনই ধারণা ছিল। আমি সাধারণত খেলাধুলায় অংশ নিতাম না বলেই বোধহয় এই ধারণা তৈরি হয়েছিল। সপ্তম কি অষ্টম শ্রেণির দিকের কথা, বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা চলছে। এমন সময় শান্ত আমাকে ধরে নিয়ে গেল। সে গোলক নিক্ষেপ দেবে, আমাকেও দিতে হবে। আমি যখন গোলক হাতে নিলাম, আমার সব সহপাঠীরা উপহাস করতে শুরু করলো। তাদের মতে, আমি আর শান্ত নাকি মেয়েরা যতটা দূরত্বে ছুড়েছে, আমরা ততটাও পারবো না। আপনার মনে হতে পারে আমি এ ব্যাপারে জ্ঞান দেবো কিংবা বলবো ওইদিন সবার চেয়ে দূরে ছুড়ে মেরে সবাইকে চুপ করিয়ে দিয়েছিলাম। কিন্তু এটা যেহেতু বাস্তব ঘটনা, তাই এমন নাটকীয় কিছুই সেদিন ঘটেনি। একজন ছেলের জীবনের সবচেয়ে অপমানজনক ঘটনাগুলোর একটা হয়েই থেকে গেলো এটা। আমি গোলকটা মাটিতে নামিয়ে রেখে চলে আসলাম খেলার মাঝখান থেকে। শান্ত ছুড়লো...
FS Quote