পোস্টগুলি

ধর্মতত্ত্ব লেবেল থাকা পোস্টগুলি দেখানো হচ্ছে
ফারহান সাদিক (সংগ্রাম) এর কাব্যগ্রন্থ ‘আগুনের গান ও অন্যান্য’ আর ‘গোরস্তানের দারোয়ান’ নিয়ে কোনো প্রকাশনী কাজ করতে চাইলে যোগাযোগ করুন।

বাইবেল অনুসারে কেয়ামতের খবর কী?

ছবি
কেয়ামত নিয়ে আমাদের কতই না মাথাব্যথা। মুসলিম-হিন্দু-খ্রীষ্টান সব ধর্মেই আছে নিজস্ব ব্যাখ্যা। কিন্তু কেউ কোনোদিন অন্য জনের মতের সাথে বিষয়গুলো মিলিয়ে দেখেনি। আজ আপাতত বাইবেলের ধ্বংসতত্ত্ব নিয়েই আলোচনা করি। ইসলাম আর হিন্দু ধর্ম নিয়ে অনেকেই অনেককিছু ইতিমধ্যে জানে। ইসলামে  যেমন ১০টি বড় আলামত আর অসংখ্য ছোট আলামত  আছে তেমন বাইবেলেও আছে দাজ্জাল বা এন্টিক্রাইস্ট বাদে আরও ৭টা সিল (বড় আলামত বলতে পারেন)। চলুন এ বিষয়ে আলোচনা করি। ১ম সিল: সাদা ঘোড়া ওয়ালা অশ্বারোহীর আবির্ভাব । তার প্রতীক হবে মুকুট আর সাথে থাকবে ধনুক। সে মিথ্যা শান্তির প্রতিশ্রুতি দিবে। সে বিশ্বজুড়ে বিজয়ের ও শান্তির বার্তা দিবে কিন্তু তা হবে চরম ধোঁকা। (অনেকে এটা দাজ্জালের সাথে মিলাতে পারেন, তবে আমি এর অন্য ব্যাখ্যা করতে যাচ্ছি।) ২য় সিল: লাল ঘোড়া ওয়ালা অশ্বারোহীর আবির্ভাব । তার সাথে থাকবে তলোয়ার আর সে পৃথিবীতে নিয়ে আসবে যুদ্ধ ও রক্তপাত।  ৩য় সিল: কালো ঘোড়া ওয়ালা অশ্বারোহীর আবির্ভাব । তার হাতে থাকবে দাঁড়িপাল্লা আর সে দুনিয়ায় নিয়ে আসবে দুর্ভিক্ষ । তার আভির্ভাবের পর ১ দিনের পারিশ্রমিক দিয়ে মানুষের একবেলার খাবারও জুটবে না। ...

ইহুদী-খ্রিস্টানদের ধর্মগ্রন্থ ইবরাহিম (আ) এর প্রথম পুত্র সম্পর্কে কী বলে?

ছবি
খ্রিস্টান ও ইহুদিরা দাবী করে আব্রাম/ইব্রাহিমের প্রথম পুত্র যাকে কুরবানী করা হয় তার নাম, আইজ্যাক/ইসহাক ছিলো। কিন্তু ইহুদিদের তোরাহ/তাওরাতের এবং বাইবেলের ওল্ড টেস্টেমেন্ট এর জেনেসিস (যার বাংলা আদিপুস্তক) খণ্ডের অধ্যায় ১৬তে সরাসরি হাগার/হাজর (যাকে বাঙালিরা হাজেরা নামে চিনে) এর ঘরে ইশ্মায়েল/ইসমাইলের জন্মের কথা বলা আছে। যে তার প্রথম সন্তান। স্পষ্ট কথা। যেমনটা আমরা মুসলিমরা বিশ্বাস করি। ইসমাইলের জন্মের সময় ইব্রাহিম (আ.) এর বয়স ৮৬ বছর, আর ইসহাকের জন্মের সময় তার বয়স ১০০ এরও বেশি। (অধ্যায় ১৭তে বলা আছে, পরের স্ক্রিনশর্টে) ইসমাইল (আ.) যে ১২ জন মহান নেতার পিতা হবে আর তার বংশধরদের থেকে যে একটা মহান জাতির সৃষ্টি হবে তা তারা কিছুতেই মানতে চায় না। কারণ ঐ জাতিটা মুসলিম। ইসমাইল (আ.) এর বংশে এই একজনই নবী এসেছে। এবং তিনিই শেষ নবী, হযরত মোহাম্মদ (সা.)। আর কোনো নবীই আসেনি।  তাদের ব্যাখ্যা মতে, ইসমাইলের পুত্রদের মধ্যে সেই ১২ নেতা হলেন নবায়োৎ, কেদর, অদবিয়েল,মিবসম, মিশ্মা, দূমা, মসা, হদদ, তেমা, যিটূর, নাফীশ এবং কেদমা। ঐতিহাসিকভাবে কুরাঈশরা কেদরের বংশধর। অর্থাৎ হযরত মুহাম্মদ (সা.) এর পূর্বপুরুষ কেদর। তার...
FS Quote