বিচার পাবো কোন ব্যবস্থায়?
কেউ বলে দেশে গণভোট হলে সব উল্টে যাবে, কেউ বলে ইসলামী শাসন কায়েম করলেই সব পাল্টে যাবে। অথচ দেশ ঠিক করতে সবচেয়ে বেশি প্রয়োজন বিচার নিশ্চিত করা। একদল বলবে গণভোট হলেই বিচার নিশ্চিত হবে আরেক দল বলবে ইসলামী শাসন কায়েম করলেই সব ঠিক। কিন্তু কি হবে তা আপনিও জানেন আমিও জানি। এগুলো অজুহাত, সমাধান না। মানুষ না বদলালে কিছুই বদলাবে না। আর সে জন্য প্রয়োজন ভয়। বিচারের ভয়।
শুধু যারা উকিলের পেছনে টাকা ঢালতে পারবে তারাই না, যারা ভিক্ষে করে খায় ১ পয়সা খরচ করারও ক্ষমতা নেই তারাও নাগরিক হিসেবে ন্যায় বিচার পাবার অধিকার রাখে। জননিরাপত্তাকে উকিলদের সেন্ডিকেটের শিকার হতে দিয়েন না।
বছরের পর বছর ধরে বিচারের নাটক না, উপযুক্ত প্রমাণ থাকলে তাৎক্ষণিক বিচার করুন। নয়তো চুরি-ডাকাতি-ছিনতাই, খুন-ধর্ষণ, চাদাবাজি-ঘুষ কিছুই থামবে না। সংসদে বসে আইনের নিত্যনতুন ধারা জুড়ে দিলেও না। এ মুহুর্তে দেশের বিচার বিভাগকে বিচারের আওতায় আনাই সবচেয়ে বেশি জরুরী হয়ে পরেছে। প্রত্যেকটা মানুষের ন্যায় বিচার নিশ্চিত করুন, দেশ বদলে যাবে। এদেশেতো এখন হাদিরাও বিচার পায় না, সাধারণ মানুষের বিচারতো বিলাসিতা।