ফারহান সাদিক (সংগ্রাম) এর আসন্ন বই ‘বারো ভূতের আঠেরো গপ্প’ ‘বঙ্গভূতের সঙ্গগুণে’ নিয়ে কোনো প্রকাশন কাজ করতে চাইলে যোগাযোগ করুন।

নতুন লেখকরাও লেখা পাঠাতে পারেন যখন খুশি

 আবারো ‘দূরবীণ’

লেখকদের দৃষ্টি আকর্ষণ করছি

একসময় ‘দূরবীণ’ নামের একটা ওয়েব ম্যাগাজিন সম্পাদনা করতাম। তাতে যেহেতু ‘কবিতা’, ‘প্রবন্ধ’, ‘গল্প’, ‘সাইন্স ফিকশন’, ‘ধারাবাহিক উপন্যাস’ আর কমিক’ এর জন্য ৬টা পাতা রেখেছিলাম তাই সবার পাঠানো ‘কবিতা’ দিয়ে চলছিলো না ম্যাগাজিন।
কবিতার মধ্যে অনেক অপশন পাচ্ছিলাম কিন্তু অন্যান্য ধরনের লেখাগুলো আমাকেই লিখতে হচ্ছিলো। তাই বাধ্য হয়ে বন্ধ করতে হয় ম্যাগাজিন। অবশ্য আমি যে কুলিয়ে উঠতে পারছিলাম না তাও একটা কারণ।
পরবর্তী সময়ে আমাকে অনেকে আবার তা শুরু করতে বললেও তা আর কখনোই শুরু করা হয়ে উঠেনি।
আজ একটা সিদ্ধান্ত নিয়েছি। আমার পরিত্যক্ত ব্লগে নতুন লেখক ও পাঠকদের লেখা প্রকাশ করার সুযোগ দিচ্ছি।

📧ইমেইল: farhanshadik11.Durbin@blogger.com

✅নিজের লেখা পাঠাতে

সাবজেক্ট: দূরবীণ (লেখার জনরা) আপনার রচনার শিরোনাম-আপনার নাম
ইমেইলের ভেতরে: (আপনার পুরো লেখাটা।)

যে যে বিষয়ে লেখতে পারেন: গল্প, কবিতা, উপন্যাস, মহাকাব্য, সনেট, থ্রিলার বা সমসাময়িক বিষয়সহ সাহিত্যের যেকোনো জনরার লেখা পাঠাতে পারেন।

তাছাড়া নতুন যোগ করছি কোনো বইয়ের রিভিউ, বইয়ের প্রচারণা, আপনার লেখা বা গাওয়া গান বা কবিতা আবৃত্তি।


বইয়ের প্রচারণা

সাবজেক্ট: গ্রন্থের গন্ধ (জনরা) আপনার বইয়ের নাম
মেইল বডিতে: বইয়ের নাম, বইয়ের লেখক, প্রকাশন, ISBN, ফ্ল্যাপ ও বইয়ের ছবিসহ বিস্তারিত যুক্ত করবেন।

বইয়ের রিভিউ

সাবজেক্ট: বইয়ের আলাপ (জনরা) বইয়ের নাম
মেইল বডিতে:
বইয়ের নাম
বইয়ের লেখক
প্রকাশন
ISBN
বইয়ের ব্যাপারে আপনার অভিমত।
(ছবিসহ বিস্তারিত যুক্ত করতে পারেন)

গান

সাবজেক্ট: গানের নাম-আপনার নাম (গানের জনরা)
মেইল বডিতে: গানটার ভিডিও।

আবৃত্তির ক্ষেত্রে

সাবজেক্ট: কবিতার নাম-কবির নাম (আবৃত্তিকারের নাম)
মেইল বডিতে: আবৃত্তির ভিডিও।

TikTok ভিডিও পাঠানোর দরকার নেই।


বিঃদ্রঃ হাা, ভুল বানানেই ‘দূরবীণ’ লেখতে হবে। কারণ এটাই ম্যাগাজিনের নাম ছিল। যদি দেখি সব জনরার লেখা আসছে তবে ওয়েব ম্যাগাজিনটা শুরু করতেও পারি।
আমি দেখার আগেই আপনার লেখা অটোমেটিক প্রকাশ হয়ে যাবে। তাই যারা লেখবেন তাদের কাছে একটাই অনুরোধ ধর্ম নিয়ে বা কোনো ব্যক্তিকে নিয়ে অশালীন কোনো মন্তব্য করবেন না বা ভিত্তিহীন কিছু বলবেন না। যাতে আমাকে আবার এই অপশনটা বন্ধ করে দিতে হয়।

আপনাদের সৃজনশীলতার নবযাত্রায় সঙ্গ দিতে পারলে আমি খুশি। চাইলে আপনার পরবর্তী বই উপহারও পাঠাতে পারেন আমার ঠিকানায়।🙃

জনপ্রিয় পোস্টগুলো

ফারহান সাদিক (সংগ্রাম) এর লেখা বইগুলো