আসন্ন বইমেলা নিয়ে একটা থিম সং
শিরোনাম: বইমেলা
লেখা: ফারহান সাদিক (সংগ্রাম)
রচনাকাল: ৩১-০৮-২০২৫ (পরবর্তী অমর একুশে বইমেলার উদ্দেশ্যে লেখা)
গেয়েছে: এ.আই.
ছবিগুলো: ২০২৫ বইমেলার কিছু স্মৃতি
পুরো গান:
এসে গেছে বইমেলা নিয়ে
রকমারি বই হাজার,
প্যাভিলিয়ন, স্টলের নকশা
যত মজার মজার।
অমর একুশে বইমেলায়
ঘুরতে ভালোবাসি।
বইয়ের বোঝা হাতে নিয়ে
খালি পকেটে হাসি।
উপন্যাস, কবিতা, গল্প
আর
আছে এডভেঞ্চার।
আছে গোয়েন্দা, স্পাই আর
ক্রাইম-থ্রিলার।
অমর একুশে বইমেলায়
ঘুরতে ভালোবাসি।
বইয়ের বোঝা হাতে নিয়ে
খালি পকেটে হাসি।
শুক্র-শনি সন্ধ্যায় অটোগ্রাফ নিতে
লেখক-পাঠক ভিড়ে,
আধা-জল খেয়ে, অটোগ্রাফ,
তবে জুতো যায় ছিঁড়ে।
তবু আমি বইমেলায়
ঘুরতে ভালোবাসি।
বইয়ের বোঝা হাতে নিয়ে
খালি পকেটে হাসি।
স্টলে স্টলে বই নেড়েচেড়ে
সুন্দরী রমণীরা রমণীয় সাজে
শিকারের খোঁজে শাড়ি পড়ে
ছবি ছাড়ে ফেসবুক মাঝে।
তবু আমি বইমেলায়
ঘুরতে ভালোবাসি।
বইয়ের বোঝা হাতে নিয়ে
খালি পকেটে হাসি।
তাও যদি না মানো আছে
টিভি সাংবাদিক,
যেদিকেই এগিয়ে যাও
পাবে তাদের ঠিক।
অমর একুশে বইমেলায়
ঘুরতে ভালোবাসি।
বইয়ের বোঝা হাতে নিয়ে
খালি পকেটে হাসি।
দেখবে তোমার সাক্ষাৎকার
নিচ্ছে লম্বা কত।
পেট ফুড়ে বের করবে
হাড়ির খবর যত।
খবরে দেখো পাওয়া যাচ্ছে কিনা
কাউকে তোমার মত।
সুন্দরী রমণীর সাক্ষাৎকারের ভিড়ে
তোমার ফুটেজ নিহত।
তবু আমি বইমেলায়
ঘুরতে ভালোবাসি।
বইয়ের বোঝা হাতে নিয়ে
খালি পকেটে হাসি।
ভিড় হলে ভিড় ঠেলে
চলে এলো চোর।
কখন যেন ডিসপ্লের বই
নিয়ে দিলো দৌঁড়।
তবু আমি বইমেলায়
ঘুরতে ভালোবাসি।
বইয়ের বোঝা হাতে নিয়ে
খালি পকেটে হাসি।
এক পাশে বসে আছে ফাস্টফুড
খাবারের দোকান।
দাম শুনে হুহু করে উঠে
বুক আর দু’কান।
তবু আমি বইমেলায়
ঘুরতে ভালোবাসি।
বইয়ের বোঝা হাতে নিয়ে
খালি পকেটে হাসি।
তবু আমি বইমেলায়
ঘুরতে ভালোবাসি।
বইয়ের বোঝা হাতে নিয়ে
খালি পকেটে হাসি।