বিজ্ঞানের এক অবহেলিত বিস্ময়!
আমার মনে হয় বিজ্ঞানের সবচেয়ে যুগান্তকারী আবিষ্কারটা ছিল ১৮১৬ সালে রবার্ট স্টার্লিংয়ের পেটেন্ট করা স্টার্লিং ইঞ্জিন (Stirling Engine)। অন্য সব যন্ত্র যেখানে তাপ উৎপাদন করে চলেছে, সেখানে এই ইঞ্জিন পারিপার্শ্বিক তাপকে শোষন করেই চাকা ঘুরায়।
স্কটল্যান্ডের ধর্মযাজক ও প্রকৌশলী রবার্ট স্টার্লিং এই যন্ত্র নকশা করার পেছনের কারণটাও ছিলো সেরা। তখনকার প্রচলিত বাষ্পীয় ইঞ্জিন প্রায়ই বিষ্ফোরণ হতো। এতে মারা পরতো মানুষ। ক্ষয়-ক্ষতিও হতো প্রচুর। এর প্রতিকার হিসেবে তিনি খুঁজতে থাকেন বিষ্ফোরণের ভয় নেই এমন কোনো ইঞ্জিন। শেষ পর্যন্ত তিনি সফল হন সে ইঞ্জিন বানাতে। হ্যা, তার এই ইঞ্জিনই সেই ইঞ্জিন যা কখনো বিষ্ফোরিত হবার ভয় নেই। ফলে টিকে থাকে অনেকদিন।
তার এই ইঞ্জিন যেন তাপগতিবিদ্যার মহাবিশ্বের তাপীয় মৃত্যুর বিরুদ্ধে লাইফ সাপোর্ট। কিন্তু কিছু সীমাবদ্ধতার কারণে এই প্রজেক্টটা আজীবন হয়তো বাচ্চাদের প্রজেক্ট হয়েই থেকে যাবে। আমার ভবিষ্যতে বড় পরিসরে এই প্রজেক্টটা নিয়ে কাজ করার ইচ্ছে আছে।