স্বপ্নে আমি কি দেখলাম!
স্বপ্নে দেখলাম একজন জনপ্রিয় লেখকের সাথে দেখা করতে গেছি। উদ্দেশ্য তিনি কিভাবে শুধু লেখালেখির জোরে জগৎ সংসার ম্যানেজ করছে দেখা। আমাকেও তিনি মুড়ি খেতে দিলেন। তিনি নিজেও মুড়ি দিয়ে মুড়ি খাচ্ছিলেন।
পরে বুঝলাম উনি মুচমুচে মুড়ি দিয়ে নেতিয়ে পড়া মুড়ি খাচ্ছিলেন।
আমি আমার জবাব পেয়ে গেছি। তবে ঘুম থেকে উঠে কিছুতেই মনে করতে পারছি না লেখকটা কে ছিল। নাকি লেখকটা ভবিষ্যতের আমিই ছিলাম? নিজের ভবিষ্যৎ দেখিয়ে কি ওপরওয়ালা থ্রেট দিলেন!
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন