ফারহান সাদিক (সংগ্রাম) এর আসন্ন বই ‘বারো ভূতের আঠেরো গপ্প’‘বঙ্গভূতের সঙ্গগুণে’ নিয়ে কোনো প্রকাশনী কাজ করতে চাইলে যোগাযোগ করুন।

সংক্ষেপে বঙ্গাব্দের ইতিহাস

বাংলা সনের সূচনা হয় সপ্তম শতাব্দীতে গৌড়ের রাজা  শশাঙ্কের সময়ে। যদিও তা বৈশাখে শুরু হতো না। সেই পঞ্জিকা (ক্যালেন্ডার) শুরু হতো হেমন্তের অগ্রহায়ণ থেকে। অগ্রহায়ণ শব্দটিই এসেছে ‘অঘ্র’ ও ‘আয়ন’ এই দুটি শব্দ থেকে। ‘অঘ্র’ অর্থ ‘প্রথম’ আর ‘আয়ন’ অর্থ ‘বছর’। সে হিসেবে ‘অগ্রহায়ণ’ এর শাব্দিক অর্থ দাঁড়ায় ‘বছরের প্রথম’। ২৭টি তারার অবস্থানের উপর ভিত্তি করে এ ভূখন্ডের জ্যোতির্বিদরা জন্ম দিয়েছিল সেই বাংলা পঞ্জিকা। তারাগুলো হলো- মৃগশিরা (Lambda Orionis), আর্দ্রা (Betelgeuse), পুনর্বসু (Castor & Pollux), পুষ্যা (Delta Cancri), অশ্লেষা (Alpha Hydrae), মঘা (Regulus), পূর্বফল্গুনী (Delta Leonis), উত্তরফল্গুনী (Denebola), হস্তা (Delta Corvi), চিত্রা (Spica), স্বাতী (Arcturus), বিশাখা (Alpha Librae), অনুরাধা (Delta Scorpionis), জ্যেষ্ঠা (Antares), মূল (Lambda Scorpionis), পূর্বাষাঢ়া (Delta Sagittarii), উত্তরাষাঢ়া (Sigma Sagittarii), শ্রবণা (Altair), ধনিষ্ঠা (Alpha Delphini), শতভিষা (Gamma Aquarii), পূর্বভাদ্রপদ (Alpha Pegasi), উত্তরভাদ্রপদ (Gamma Pegasi), রেবতী (Zeta Piscium), অশ্বিনী (Alpha Arietis), ভরণী (41 Arietis), কৃত্তিকা (Pleiades) এবং রোহিণী (Aldebaran)।

পরবর্তীতে যখন মুসলিম শাসন শুরু হয় তখন থেকে শুরু হয় হিজরী সাল অনুযায়ী কর আদায়। বিলুপ্তি ঘটে সেই পঞ্জিকার। কিন্তু সমস্যা বেঁধে যায় চন্দ্রবছর আর ফসল নিয়ে। হিজরীর চন্দ্রবছরে সৌরবছরের তুলনায় ১০-১১ দিন কম থাকে। এক বছরে তা তেমন চোখে না পরলেও তিন বছরে তা সৌরবছরের তুলনায় এক মাস পিছিয়ে যায়। দীর্ঘ মেয়াদে তার পরিবর্তন হয় আরো অনেক বেশি। ফলে সৌর বছর না ঘুরলে কৃষি মৌসুম পুরোপুরি ঘুরে না! ফলাফল খাজনা আদায়েও দেখা দেয় সমস্যা।

এই সমস্যার সমাধানে সম্রাট আকবরের দরবার থেকে ডাক আসে জ্যোতির্বিজ্ঞানী ফতুল্লাহ শিররাজিদের। তাঁরা আকবরের রাজ্যাভিষেকের (ক্ষমতা গ্রহণের) তারিখকে শুরু ধরে আগের প্রচলিত আঞ্চলিক সন ও হিজরী সনকে মিলিয়ে জন্ম দেন নতুন পঞ্জিকা। যা শুরুতে ‘ফসলি সন’ নাম দেয়া হলেও বঙ্গাব্দ হিসেবে দ্রুত পরিচিত হয়ে উঠে। তবে অন্য সব পঞ্জিকার মতো এর সূচনা ১ সন থেকে হয়নি। সনটা শুরু হয় ৯৬৩ সন থেকে, কারণ তখন হিজরী সন ছিল ৯৬৩। (হিজরী সন ছোট হওয়ায় এতদিনে এগিয়ে দিনে অনেক।) সেখান থেকেই মূলক সূচনা আমাদের আধুনিক বাংলা বর্ষের। জন্ম নিয়েছে নববর্ষ, জন্ম নিয়েছে পহেলা বৈশাখ।
সবাইকে বাংলা নববর্ষের অনেক অনেক শুভেচ্ছা।

মন্তব্যসমূহ

FS Quote

জনপ্রিয় পোস্টগুলো