একটা খেলা ও টনি স্টার্কের , “আই হ্যাব এ প্ল্যান।”
আপনারা সবাই একটা কার্ডের ব্যাপারে জানেন, আর এও জানেন আমি সিম কার্ডের ব্যাপারে বলছি না। একজন ব্যক্তি সেই কার্ডের লোভ দেখিয়ে সিটে বসে গেছে, আপনারা এও জানেন আমি চেয়ার সেটিং খেলার কথা বলছিলাম না। সে বসার আগেই বলেছিলাম সে মূলা ঝুঁলাচ্ছে, আপনারা এও জানেন যার সামনে ঝুঁলানো হয়েছিল সে গাধা ছিল না। আবার হতেও পারে, দৃষ্টিভঙ্গির হিসেবে।
এবার টনি স্টার্কের সেই বিখ্যাত সিনেমাটিক ডায়লগের কথা বলি, “আই হ্যাব এ প্ল্যান।” আপনার প্রশ্ন হতে পারে স্ট্রেইট ফরোয়ার্ড আমি এত ঘুরিয়ে বলছি কেন?
কারণ আমার খেলোয়াড়ের প্রতিপক্ষের সাথে কোনো সম্পর্ক নাই। একজন তুমুল জনপ্রিয় তরুণ রাজনীতিবিদ যদি এই খেলার গর্ভে বিলিন হয়ে যেতে পারে সেখানে আমিতো নিছক অপ্রচলিত লেখক। আমার লাশ নিয়ে রাজনীতি করার লোকও পাওয়া যাবে না বলেই আমার ধারণা। কোন তরুণের কথা বলছি তাও আপনারা জানেন, তাই আমি আর বললাম না।
যাই হোক, “আই হ্যাব এ প্ল্যান।” টপিকে ফেরা যাক।
এই কার্ডটা তাসের খেলায় শেষ মুহুর্তের আগে ফেলাই হবে না। পরের খেলা শুরু হবার আগে ফেলা হবে এই ট্রাম্প কার্ড। যেন পরের বোর্ড খেলার জন্য কিছু পুঁজি থাকে। তাহলে তার আগ পর্যন্ত কি কার্ড খেলা বন্ধ থাকবে?
অবশ্যই না। তাহলে অন্য কার্ডগুলো কোথায় ব্যবহার করা হবে? উত্তর খুব সহজ। তার সহ খেলোয়াড় যেন কার্ডটার সাথে অন্যদের কার্ডগুলোও নিজের স্কোরে যোগ করতে পারে আইনিভাবে। মানে খেলার পুঁজি অন্যেরটা, সুযোগ নিজের সহ-খেলোয়াড়ের স্কোর বাড়ানো। আর খেলার শেষ পর্যায়ে ফেলা হবে তুরুপের তাস। শুরু হবে সবার মাঝে কার্ড বিতরণ।
বিঃদ্রঃ আমি কিন্তু তাস খেলার নিয়ম নিয়েই কথা বলছিলাম, তারেক জিয়ার ফ্যামেলি কার্ডের সাথে এর কোনোরূপ সম্পর্ক খুঁজে পেলে তা সম্পূর্ণ কাকতালীয়।
(তাসের ছবিটি forum.bcsexamination.com এই লিংক থেকে সংগৃহীত)
(তাসের ছবিটি forum.bcsexamination.com এই লিংক থেকে সংগৃহীত)
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন