ফারহান সাদিক (সংগ্রাম) এর আসন্ন বই ‘বারো ভূতের আঠেরো গপ্প’‘বঙ্গভূতের সঙ্গগুণে’ নিয়ে কোনো প্রকাশনী কাজ করতে চাইলে যোগাযোগ করুন।

উপায় লোডশেডিং

ছবিটা লোডশেডিংয়ের জন্য তোলা যায়নি
ছবিটা লোডশেডিংয়ের জন্য তোলা যায়নি
একে তো বিদ্যুৎ থাকে না, তার ওপর দু’মাস পরপর মূল্যবৃদ্ধি। ২ কোটি মানুষের বিদ্যুৎ চাহিদা পূরণ করার কথা রূপপুরে সদ্য চালু হওয়া পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের। মানে বাংলাদেশের সাড়ে ১৬ কোটি মানুষের জন্য এটা একাই দিনে ৩ ঘন্টার মতো বিদ্যুৎ উৎপাদন করার কথা। কিন্তু বিদ্যুৎটা কোথায়?
আদানির সাথে আবার নতুন করে চুক্তি করা হয়েছে। যার কারণে বাড়ছে দাম। সেই বিদ্যুৎটাই কোথায়? নিজেদের আগের বিদ্যুৎ কেন্দ্রগুলো থেকে যে পরিমাণ বিদ্যুৎ পেতাম তাও তো পাচ্ছি না।
এখন কেউ কেউ অজুহাত দিবে তেল সংকট। কিন্তু বাংলাদেশের কোনো তাপ বিদ্যুৎ কেন্দ্রই তেলে চলে না, চলে কয়লার সাহায্যে। ইউক্রেন যুদ্ধের সময় কয়লা সংকট হয়েছিল বলে কয়েকটা বিদ্যুৎকেন্দ্র অবশ্য গ্যাসে চলে।
ভালো সার্ভিস যদি না পায়, জনগণ কেন অতিরিক্ত টাকা পরিশোধ করবে? কারণ তাদের বিকল্প নেই। যত যাই হোক বিদ্যুৎ ছাড়া আমরা অচল। আর এই সুযোগটাই কাজে লাগায় আমাদের দেশের আমলারা।
ইউক্রেনে যুদ্ধ? দাও লোডশেডিং। ইরানে পেট্রোল আটকে দিয়েছে? লাগাও লোডশেডিং। গ্যাস বিক্রেতারা ধর্মঘট ডেকেছে? এই সুযোগ, লোডশেডিং। দেশে পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র বিদ্যুৎ উৎপাদন শুরু করবে। মানুষ ভাবতে পারে দেশে বিদ্যুৎ স্বল্পতা নেই, দাম কমানোর দাবী তুলতে পারে? উপায় লোডশেডিং।

তথ্যসূত্র:

ব্যবহারের ধাপ (Slab)২০২০ (১ মার্চ থেকে)২০২৩ (১ মার্চ থেকে)২০২৪-২৫ (২৯ ফেব্রুয়ারি থেকে)২০২৬ (১ জুন থেকে কার্যকর)
লাইফলাইন (০ - ৫০ ইউনিট) (দরিদ্র গ্রাহকদের জন্য)৩.৭৫ টাকা৪.৩৫ টাকা৪.৬৩ টাকা৫.১৫ টাকা
১ম ধাপ (০ - ৭৫ ইউনিট)৪.১৯ টাকা৪.৮৫ টাকা৫.২৬ টাকা৬.০২ টাকা
২য় ধাপ (৭৬ - ২০০ ইউনিট)৫.৭২ টাকা৬.৬৩ টাকা৭.২০ টাকা৮.২৮ টাকা
৩য় ধাপ (২০১ - ৩০০ ইউনিট)৬.০০ টাকা৬.৯৫ টাকা৭.৫৯ টাকা৮.৮০ টাকা
৪র্থ ধাপ (৩০১ - ৪০০ ইউনিট)৬.৩৪ টাকা৭.৩৪ টাকা৮.০২ টাকা৯.৩৮ টাকা
৫ম ধাপ (৪০১ - ৬০০ ইউনিট)৯.৯৪ টাকা১১.৫১ টাকা১২.৬৭ টাকা১৪.৮৫ টাকা
৬ষ্ঠ ধাপ (৬০০ ইউনিটের ওপরে)১১.৪৬ টাকা১৩.২৬ টাকা১৪.৬১ টাকা১৭.৫৮ টাকা
গড় আবাসিক মূল্য (Average Retail)৬.৭৭ টাকা৮.২৫ টাকা৮.৯৫ টাকা১০.৬৩ টাকা

মন্তব্যসমূহ

FS Quote

জনপ্রিয় পোস্টগুলো