মনে আছে সেই ঘুম পাড়ানি ছড়া?
আমাদের শৈশবে ঘুম পাড়ানি ছড়ার অর্থ মোটেই আমাদের শৈশবের মতো আনন্দময় ছিল না। এটা কোনো ছেলে ভুলানো ছড়া হবার কথাই ছিল না, এটা অনাচারের বিরুদ্ধে এক কবির প্রতিবাদ। সম্ভবত ছড়াটি মানুষের মনে গেঁথে গিয়েছিল বলে যুগ-যুগ ধরে মায়েরা অর্থ না বুঝেই এ গানে ঘুম পাড়িয়ে আসছে সন্তানকে। আমার মনে হয় না অর্থ জানার পর কোনো মা তার সন্তানকে এ ছড়া শুনিয়ে ঘুম পাড়াতে পারবে। যাই হোক, ছড়াটি ছিল এমন— ছেলে ঘুমালো, পাড়া জুড়ালো, বর্গী এল দেশে। বুলবুলিতে ধান খেয়েছে, খাজনা দেব কিসে।। ধান ফুরল, পান ফুরল, খাজনার উপায় কি? আর ক’টা দিন সবুর কর, রসুন বুনেছি।। ধনিয়া-পিয়াজ গেছে পচে, সর্ষে ক্ষেতে জল খরা-বন্যায় শেষ করিল বৎসরের ফসল।। ধানের গোলা, চালের ঝুড়ি সব শুধু খালি ছিন্ন কাপড় জড়িয়ে গায়ে শত শত তালি।। ধানের গাছ, বিলের মাছ যাই কিছু ছিল নদীর টানে বাঁধটি ভেঙ্গে সবই ভেসে গেল।। এ বারেতে পাঁচ গাঁয়েতে দিয়েছি আলুর সার আর কটা দিন সবুর করো মশাই জমিদার।। এবার ব্যাখ্যা করি— “ছেলে ঘুমালো, পাড়া জুড়ালো বর্গী এল দেশে।” বর্গী ছিল মারাঠি দস্যুদল। মগদের মত তারাও কোথাও আক্রমণ চালালে মানুষ মেরে, লুটপাট করে সারা পাড়া বিরাণ করে দিতো। সেখানে কথক ...