শতাব্দির আর্তনাদ
খবরটা দেখেই মনটা খারাপ হয়ে গেল। মনে পড়ে গেল সেই শতাব্দির আর্তনাদ। সেই ছেলে ঘুমালো ছড়ার লাইনগুলো। না জানি যাদের এই লোকসান হলো তাদের কি অবস্থা।
ধনিয়া পিয়াজ গেছে পচে সর্ষে ক্ষেতে জল
খরা-বন্যায় শেষ করিল বৎসরের ফসল।।
ধানের গোলা, চালের ঝুড়ি সব শুধু খালি
ছিন্ন কাপড় জড়িয়ে গায়ে শত শত তালি।।
ধানের গাছ, বিলের মাছ যাই কিছু ছিল
নদীর টানে বাঁধটি ভেঙ্গে সবই ভেসে গেল।।
এ বারেতে পাঁচ গাঁয়েতে দিয়েছি আলুর সার
আর কটা দিন সবুর করো মশাই জমিদার।।
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন