নিজেকে জানতে চান? তাহলে পড়ুন...
আপনি কি নিজেকে চেনেন? আপনার নাম, ধর্ম বা রাষ্ট্রীয় পরিচয়ের কথা বলছি না। আপনার ব্যক্তিত্বের কথা বলছি। মানুষ এখনও অভিযোজিত হচ্ছে। ভবিষ্যতে হয়তো আরো বিকশিত হবে। তবে এখনও সেই সুযোগ আসেনি। তাই বলতেই হয় মানবদেহ অন্য প্রাণীর থেকে উন্নত হলেও সে নিজের সাপেক্ষে উন্নত না। মানে, বুঝিয়ে বলছি। আমাদের সবার একটা দুর্বলতা আছে। এর কারণ হিসেবে ব্যাখ্যা করা হয়, মস্তিষ্ক শরীরের মাত্র ২% অংশ হলেও সে একাই শরীরের শক্তির ২০% খরচ করে ফেলে। এখন আপনি যদি মগজ পরিমাণের বেশি খাটান তবে আপনার শরীর হবে দুর্বল আর পরিশ্রম বেশি করলে মগজ খাটানোর সুযোগ পাবেন কম। ঠিক এই কারণেই যারা কায়িকশ্রম করে তারা খুব অল্প সময়ে ঘুমিয়ে পরে। মগজের এই দুটো দিককে ভিত্তি করে, চারটা গুণ বের করা হয়েছে প্রাচীনকালে। যা আজও আমাদের ব্যক্তিত্বের চার মানদণ্ড হিসেবে টিকে আছে। এগুলো হলো- মেধা, সাহসিকতা, সামাজিকতা আর স্থিতিশীলতা। (সময়ের সাথে সাথে আরো অনেক মানদণ্ডই যোগ-বিয়োগ হয়েছে) এই চারটার কম-বেশি কম্বিনেশনে অভিযোজিত হয়েছে প্রতিটা মানুষ। কারো কোনোটা কম, কোনোটা বেশি। আমাদের মগজ কোনোদিন সবাইকে একই কাজ করতে ডিজাইনই করা হয়নি। এই চারটার কম্বিনেশনেই টিক...