পোস্টগুলি

ফারহান সাদিক (সংগ্রাম) এর কাব্যগ্রন্থ ‘আগুনের গান ও অন্যান্য’ আর ‘গোরস্তানের দারোয়ান’ নিয়ে কোনো প্রকাশনী কাজ করতে চাইলে যোগাযোগ করুন।

জিডিপি বৃদ্ধি মানেই কী উন্নতি?

ছবি
জিডিপি বাড়া নিয়ে সরকার হইচই করে। সব দেশের সরকারই করে। কিন্তু এটা আসলে একটা প্রোপাগান্ডা। হ্যা, ঠিকই শুনেছেন, Gross Domestic Product (GDP) বাড়ছে বলে প্রতিটা দেশের সরকার রাজনৈতিক প্রপাগান্ডা চালায়। আবার বড় দেশগুলোও আমাদের জিডিপি বেশি মানে আমরা অনেক উন্নত এমন একটা ধারণা জনমনে গেথে দেয়।  আসলে Gross Domestic Product (GDP) এর মানে হলো, ঐ দেশের সীমানার ভেতরে বছরে কত টাকার প্রোডাক্ট তৈরি হলো। নিশ্চয়ই ভাবছেন তাহলে এই প্রোডাক্ট উৎপাদন বাড়লে ক্ষতি কী? এটার বৃদ্ধিই তো উন্নতি। বিষয়টা আসলে এত সহজ না। আসলে ডলারের মানটা বাড়লেই যে উৎপাদন বেড়েছে তা কিন্তু নয়। হতে পারে, মূদ্রাস্ফীতির কারণে বা জনসংখ্যা বৃদ্ধির কারণে সংখ্যাটা বেড়েছে কিন্তু আসল উৎপাদন ক্ষমতা বাড়েনি। মাথাপিছু আয় বাড়লে? মাথাপিছু আয় হলো, জনসংখ্যা দিয়ে মোট দেশজ উৎপাদন (GDP)-কে দেশের মোট জনসংখ্যা দিয়ে ভাগ করলে যা আসে। মানে গড়ে প্রতিটা নাগরিক কত টাকার পণ্য উৎপাদন করছে। জনসংখ্যা বৃদ্ধির সমস্যাটাতো গেল, কিন্তু মূল্যস্ফীতি এখনও রয়ে গেছে। চলুন, আজ হিসাব করবো, সত্যিই একটা দেশের কতটা উন্নতি হয়েছে। আমি এ বিষয়ে একটা সূত্র ধার করানোর চেষ্টা করছি। তার...

সংস্কৃত যুগের হারিয়ে যাওয়া এক ছন্দ

গত কয়েকদিন বিভিন্ন ধরনের ছন্দ নিয়ে লেখছি। একটা ছন্দ নিয়ে না লেখলে এই ছন্দ বিষয়ক লেখাটা হয়তো অপূর্ণই থেকে যাবে। বঙ্কিম থেকে রবীন্দ্রনাথ ঐসময়ের সব এলিট সংস্কৃত পাঠকের মনে দাগ কাঁটা এক ছন্দ- মন্দাক্রান্তা। বাংলায় নামের অর্থ দাঁড়ায় মন্থরগতির ছন্দ।  এই ছন্দে লেখা কবিতা চাইলেই দ্রুত পড়তে পারবেন না, তাই এমন নাম। এই মন্থরগতি  দুঃখকে   অনেক ভারি করে তুলতে পারতো। কিন্তু এই ছন্দের পূজো করলেও কেউ পুরোপুরি এই ছন্দটাকে বাংলা সাহিত্যে নিয়ে আসতে পারেনি। এর কারণ বলা হয়, বাংলা অনেক সরল ভাষা। রবীন্দ্রনাথ মন্দাক্রান্তার অনুকরণে নিজস্ব ছন্দ তৈরির চেষ্টাও করেছিলেন। যেখানে রবীন্দ্রনাথের সেই ছন্দ মন্থর হয়ে যায় ঠিকই কিন্তু  মন্দাক্রান্তা  ছন্দ কাঠামোর সাথে তার হুবুহু মিল ছিল না। যদিও রবীন্দ্রভক্তরা দাবি করেন, রবীন্দ্রনাথ আগের  মন্দাক্রান্তা ছন্দের  নিয়ম ভেঙে মন্দাক্রান্তা ছন্দকে বাংলায় নতুন রূপ দিয়েছে। আসল মন্দাক্রান্তা ছন্দের দল সংখ্যা  মন্দাক্রান্তা ছন্দ সংস্কৃতের এক জটিল ছন্দ। ব্যাকরণে খুব কড়াকড়ি। বর্তমানের হিসেবে স্বরবৃত্তের একটা ক্যাটাগরি। ছন্দের হিসেবে ১৭ দলে...

কোন সাহিত্যের কবিতার নিজস্ব স্টাইল কোনটা?

বাংলা সাহিত্যের কবিতা সিগন্যাচার স্টাইল বা নিজস্ব স্টাইল হলো পয়ার। প্রতিটা সাহিত্যেরই একটা না একটা সিগন্যাচার স্টাইল থাকে। এখানে বলে দেই, পয়ার কবিতা হলো ১৪ অক্ষরের লাইন নিয়ে গঠিত কবিতা। আরো বিস্তারিত লিখেছি “ কখন একটা লেখা কবিতা হয়ে উঠে? ” ব্লগে। এখানে আর সে বিষয়ে বলবো না। আজ অন্যান্য সাহিত্য নিয়ে লিখতে বসেছি। বাংলায় সেগুলোর উদাহরণ দেয়ারও চেষ্টা করবো। কোথাও কোথাও নিজেও লিখে দেখাবো। গ্রিক সাহিত্য: এপিক বা মহাকাব্যের জন্ম এই সাহিত্যেই। এপিলিয়ন নামের সংক্ষিপ্ত মহাকাব্যও তাদের সিগন্যাচার স্টাইল। গ্রিক মিথোলজিকে আজও টিকিয়ে রাখতে বড় অবদান আছে এসব মহাকাব্যগুলোর। এত বিশাল উদাহরণ দেয়া তো সম্ভব না। বাংলা সাহিত্যের এপিক ‘মেঘনাদবধ কাব্য’। আর বাংলা সাহিত্যের প্রথম এপিলিয়ন আমার ‘সিলেট জয়ের নৈপথ্যে’ হবে। এটা বাংলা সাহিত্যে এখনও আসেনি। বাংলা মহাকাব্য বিষয়ে আরও বিস্তারিত আগেই লিখেছিলাম। চাইলে এই লিংক থেকেই পছন্দমতো অন্য কোনো বাংলা মহাকাব্য ডাউনলোড করে পড়ে দেখতে পারবেন। ইতালীয় সাহিত্য: সনেট হলো, ইতালীয় সাহিত্যের সিগন্যাচার স্টাইল। খুব সহজ ভাষায় যদি বলি, সনেট হলো ১৪ লাইনের একটা মিত্রাক্ষর কবিতা, যা...

সোনালী ব্যাগ কী আসলেই বাঙালি গবেষকের আবিষ্কার বলে মূল্যায়ন হয়নি?

ছবি
সোনালী ব্যাগ। বাঙালির এক আজব আবেগ। যারা এই ব্যাগ নিয়ে আবেগী মন্তব্য করেন যে বাঙালি গবেষকের আবিষ্কার বলে মূল্যায়ন হয়নি তারা প্রত্যেকে কিনলেইতো ব্যাগটা সুপারহিট হয়ে যেতো। এটা নিয়ে কখনোই কোনো কথা বলিনি, তবে আর নিতে পারছি না। গবেষককে ছোট করা এখানে উদ্দেশ্য না, উদ্দেশ্য এটা কেন সফল হয়নি তা বলা। খবরের কাগজে যে কত পরিমাণ এত ব্যাগ নিয়ে প্রচারণা, কান্নাকাটি দেখেছি আল্লাহই ভালো জানেন।  যেমনটা খবরগুলোতে প্রচার হয়েছে আসলেই কি এটা পলিথিনের বিকল্প ছিল? আচ্ছা, তার আগে বলুন, আপনি পলিথিন ব্যবহার করেন কেন? আচ্ছা, আমিই বলি। দুটো কারণে। এক, কোনো কিছুকে পলিথিন পানি থেকে দূরে রাখে আর দুই, সস্তা। আপনি এজন্য পলিথিন কিনেন না যে এটা স্বচ্ছ। এবার আসি এটা কেন বিকল্প হতে পারেনি। প্রথমত এটা পানিতে নষ্ট হয়ে যায়। মানে পলিথিনের যে সুবিধার জন্য আপনি এটা ব্যবহার করবেন, ঐটাই ছিল এই সোনালি ব্যাগের বড় দূর্বলতা। কিন্তু এটাকে এমনভাবে নিউজ করা হয়েছিল যেন এটাই তো আমরা চেয়েছিলাম। পানিতে গলে যাক, মাটিতে ১০০ বছর পরেতো আর থাকবে না। কিন্তু এটাকে স্বচ্ছ করতে ব্যবহৃত রাসায়নিক মাটির জন্য ঠিকই ক্ষতির কারণ হতো। তাই ইউন...

মক্কা প্যাক্ট কী? যোগ দিলে কার কী লাভ?

ছবি
মক্কা জোট একটা সামরিক প্রতিরক্ষা জোট। বড় দেশগুলো থেকে নিজেদের নিরাপত্তা দিতে এসব জোট গঠন করা হয়। সবচেয়ে বড় উদাহরণ ইউরোপের ন্যাটো। (ন্যাটো শুধু সামরিক জোট নয়। সামরিকের পাশাপাশি অন্যান্য যৌথ সেবাও দেয় সদস্য দেশগুলোর নাগরিকদের।) প্রথমেই স্পষ্ট করছি, এটা প্রতিরক্ষার জোট। কোনো দেশ এ জোটের কোনো দেশে আক্রমণ চালালে প্রত্যেকটা দেশ সর্বসম্মতিতে তার প্রতিরক্ষায় সেনা পাঠাবে। জোটের কোনো দেশ নিজেই গিয়ে যুদ্ধ বাঁধালে সহায়তা করবে না। তুরস্ক মক্কা জোটে সদস্য সংখ্যা মাত্র তিনটিতে সীমাবদ্ধ রাখতে চায় না বলার পর থেকেই অনেক মুসলিম দেশ তাকে যোগ দিতে আগ্রহ প্রকাশ করেছে। বর্তমানে বিশ্বে এই জোটে অংশ নিতে পারে বলে আলোচনায় বাংলাদেশ, ইরান ও মিশর। ইরান ও বাংলাদেশ সরাসরি যোগ দিতে আগ্রহী। মিশরও বলেছে তারা যোগ দেয়ার বিষয়ে ভাবছে। ইরান-সৌদি এক জোটে চলে এলে শিয়া-সুন্নির দীর্ঘদিনের টানাপোড়েন ভেঙে সব মুসলিম দেশ যে তাতে যোগ দিতে চাইবে তা আর বলার অপেক্ষা রাখে না। তাছাড়া বিশ্বে জাতিসংঘের শান্তি রক্ষা মিশনের কারণে বাংলাদেশের সুনাম রয়েছে। যার কারণে সবচেয়ে বেশি চিন্তিত ইসরায়েল ও ভারতের গণমাধ্যম। বাংলাদেশ এ জোটে চলে গে...

আসলেই কি ভালো ছিল অবিভক্ত পাকিস্তান?

ছবি
ইদানিং প্রায়ই শোনা যায় পাকিস্তান থাকলেই ভালো হতো। অনেক দেশের ভিসা থাকতো, সুন্দরী বউ থাকতো কিংবা বিশ্বকাপ থাকতো এমন অনেক রকম উদ্ভট চিন্তাভাবনা করতে দেখছি সবাইকে। সেদিনের পাকিস্তান আসলে কেমন ছিল চলুন তথ্যের ভিত্তিতে বিশ্লেষণ করি। চিন্তা করবেন না, মুক্তিযুদ্ধের সময়ের প্রচারিত তথ্য দিবো না, আপনাদের বায়াস মনে হতে পারে। তার আগের প্রেক্ষাপট বর্ণনা করি। পুরো চিত্রটাই বাংলাদেশ হবার আগ পর্যন্ত। বিশ্বযুদ্ধের পর কলোনি চালানোর মতো ক্ষমতা যখন আর ব্রিটিশদের ছিল না, শাসনের অবসান ঘটিয়ে একে একে সব দেশকে স্বায়ত্বশাসন দিয়ে কেটে পড়তে শুরু করলো ব্রিটেন। ১৯৩৭ সালেই ব্রহ্মদেশ/বার্মা (বর্তমান মিয়ানমার) ভারতীয় ব্যবসায়ীদের কারণে বিরক্ত হয়ে নিজেদের ভারতবর্ষ থেকে আলাদা জাতি ঘোষণা করে। তারা ইংরেজদের হাত থেকে রক্ষা পাওয়ার চেয়ে ভারতীয়দের (অবশ্যই ভেতরে পাকিস্তানীরাও আছে, কারণ তখন পাকিস্তান বলে আলাদা কিছু ছিল না) থেকে রক্ষা পাওয়া জরুরী মনে করেছিল। ফলে ব্রিটিশদের অধীনে থেকেও ভারতীয় কলোনি ও বার্মা কলোনি আলাদা হয়ে যায়। মাশুলও দিতে হয়েছে, ১৯৪৭ সালে যখন দেশভাগ হয় তখন বার্মার স্বাধীনতা মিলেনি। সে স্বাধীনতা পেয়েছিল আরো এক বছর...

বাংলাদেশের সেনা অভ্যুত্থানের তালিকা

ছবি
আমাদের বাংলাদেশের ইতিহাসের পাতায় পাতায় রক্ত। সেনা বাহিনী বানানো হয়েছিল দেশকে নিরাপত্তা দিতে কিন্তু বাংলাদেশের শিকড়ে রাজনীতি এমনভাবে ছড়িয়ে পরেছে যে সেনারাও কখনো একদল একমত হতে পারেনি। চিন্তা করে দেখুন ২৪ এর গণ অভ্যুত্থানের কথাই । একদল সেনা ছাত্রদের গুলি চালিয়েছে, আরেকদল শেখ হাসিনাকে পালাতে সাহায্য করেছে আরেকদল ভেঙেছে বঙ্গবন্ধুর মূর্তি। যে দল জিততে চলে সে গ্রুপ তখন সক্রিয় হয়; এটা শুধু সেনা না সাংবাদিক, নাগরিক সবার ক্ষেত্রেই প্রযোজ্য। সবচেয়ে ভয়ংকর পরিস্থিতি হয় যখন জয়-পরাজয় অনিশ্চিত হয়ে পরে, তখন দু’পক্ষই সমানে সমান হয়ে মাঠে নেমে পড়ে। কাল যদি বাংলাদেশে কোনো দেশ অগ্রাসন চালায় একদল অগ্রাসীদের পক্ষেও চলে যাবে, তাদের মত হবে এক দুর্নীতি, অনিয়ম, ভেজালে জর্জরিত দেশ পরিশোধনের জন্য এটা প্রয়োজন ছিল।  তারই ধারাবাহিকতায় বাংলাদেশে হয়ে গেছে ছোট-বড় ৩০টি সফল ও ব্যর্থ সামরিক অভ্যুত্থান চেষ্টা। তার মধ্যে পাঁচটা বড় অভ্যুত্থান সরাসরি বাংলাদেশের চিত্রই বদলে দিয়েছিল। মুজিব থেকে এরশাদ এই টাল-মাটাল সময়টাতেই একের পর এক হয়েছিল সবগুলোই অভ্যুত্থান। তালিকাটা দেখুন- ১৫ আগস্ট ১৯৭৫: সেনা অভ্যুত...

প্রসেসর-ডিজিটাল ডিভাইসের মগজ

ছবি
চলুন, আজকে আইসিটি শিখাই। ফোন বা কম্পিউটার কিনেছি বলে প্রসেসর জিনিসটার সাথে আমরা সবাই পরিচিত। জিনিসটা কী আর কেন গুরুত্বপূর্ণ আজ সে বিষয়ে বলবো। কম্পিউটার বা ফোনের সবচেয়ে গুরুত্বপূর্ণ যন্ত্রাংশের একটি, প্রসেসর। নাম থেকেই বুঝা যাচ্ছে- যে সবকিছু প্রসেস করছে। এটা আবিষ্কার না হলে কোনোদিনই কম্পিউটারে কোডিং করা যেতো না। মানে আমরা যেমন সুইচ অন-অফ করতে পারি, কম্পিউটারেও শুধু তাই করতে পারতাম। কঠিন কোনো কাজ তাকে দিয়ে করানো যেত না। আদিকালের অ্যাস্ট্রোল্যাব আজও কম্পিউটারের চেয়ে অনেক অত্যাধুনিক যন্ত্র হয়ে থাকতো। আমরা যখন কিছু লেখি বা ছবি তুলি তখন তাকে কম্পিউটার ০ আর ১ হিসেবে ভাগ করে নেয়। আসলে কম্পিউটার ০ আর ১ ছাড়া কিছু বুঝেই না। ০ মানে অফ আর ১ মানে অন, শুধু এটুকুই বোঝে কম্পিউটার। তবে সে কোন তথ্যটাকে কোন ফর্মেটে ভাগ করবে তা আমরাই শিখিয়ে দিয়েছি। সে ব্যাপারে পরে বলছি। এই ০ আর ১ যখন একের পর এক প্রসেসরের ভেতর দিয়ে যায় তখন সে ঐ ০ আর ১ এর প্যাকেট দেখে বুঝে নেয় কি করতে হবে। ধরুন আপনার প্রসেসরটা ৩২ বিটের। মানে তার প্রতিটা প্যাকেট ৩২টা ০ আর ১ নিয়ে গঠিত। যদি ৬৪ বিটের হয় তবে প্রতিটা প্যাকেটে ৬৪টা বাইনারি ...

My Favorite Musicians /আমার প্রিয় সংগীতশিল্পীরা

 Favorite old Bangladeshi music bands, (বাংলাদেশী প্রিয় গানের দল) 1. Feelings/নগরবাউল 2. LRB/এলআরবি 3. Miles/মাইল্স 4. Souls/সোলস 5. ARK/আর্ক 6. Prometheus/প্রমিথিউস 7. Feedback/ফিডব্যাক 8. Different Touch/ডিফরেন্ট টাচ 9. Nova/নোভা 10. দলছুট Favorite old Indian Bengali music bands, (ওপাড় বাংলার প্রিয় গানের দল) 1. ভূমি 2. চন্দ্রবিন্দু 3. কালপুরুষ Favorite old Bangladeshi Classic musicians, (বাংলাদেশী প্রিয় শিল্পী) 01. Asif/আসিফ 02. Doly Sayantoni/ডলি সায়ন্তনি 03. Agun/আগুন 04. Konok Chapa/কণকচাঁপা 05. Andrew Kishore/এন্ড্রু কিশোর 06. SD Rubel/এসডি রুবেল 07. Runa Layla/রুনা লায়লা 08. Sabina Yasmin/সাবিনা ইয়াসমিন 09. Monir Khan/মনির খান 10. Kumar Bishwajit/কুমার বিশ্বজিৎ 11. Subir Nandi/সুবীর নন্দি 12. Pritom Ahmed/প্রীতম আহমেদ 13. Sumon/‘একটা চাদর হবে’ গানের সুমন 14. Salim Chowdhury/সেলিম চৌধুরী 15. Haider Hossain/হায়দার 16. Subhrodab/শুভ্রদেব 17. Atik Hasan/আতিক হাসান 18. Mimi/মিমি 19. Nasir/নাসির 20. Nakul Kumar/নকুল কুমার Favorite old Indian Bengali Classic musicians, (ওপাড় বাংলার...

Superhero Live Action Movies and Personal Ratings

ছবি
Marvel Cinematic Universe (MCU) Avenger movies   Iron Man (2008)                                                          9/10   The Incredible Hulk (2008)                                         6/10   Iron Man 2 (2010)                                                        8/10   Thor (2011)                                                               ...
FS Quote