মন্দাক্রান্তায় আমার প্রচেষ্টা
বাংলার প্রথম মন্দাক্রান্ত ছন্দ ব্যবহার করলাম। যদিও মাত্র ২ লাইনের অণুকাব্যে, কালিদাসের মতো ৪০০ লাইনের কবিতায় না। ছন্দ ঠিক রাখতে গিয়ে অনেক জটিল হয়ে গেছে অর্থও।
“কারাগার আমিতো তোতে প্রিয়ার আঙটি আর ঐ খোঁপাটার
তারার নকশার মতো জড়ো অসীম-প্রেম জড়ালাম শরীরের।”
মন্দাক্রান্তায় দলের ছন্দ বিন্যাস, গগগগ-লললললগ-গলগগলগগ।
[গ তে গুরুস্বর আর ল তে লঘুস্বর। অ, ই, উ, ঋ, এ, ও উচ্চারণে শেষ হওয়া মুক্তাক্ষর দল (সিলেবল) হলো লঘুস্বর। আর বাকি সব দল গুরুস্বর।]
দল (সিলেবল) অনুযায়ী ভাঙলে দাঁড়ায়-
কা,রা,গার,আ-মি, তো, তো,তে, প্রি,য়ার-আঙ্,টি, আর, ঐ, খোঁ,পা,টার
তা,রার, নক,শার- ম,তো, জ,ড়ো, অ,সীম- প্রেম, জ,ড়া,লাম, শ,রী,রের।
নিজের চ্যালেঞ্জ নিজেই পূরণ করলাম। যদিও খুব একটা সাবলিল ভাষায় লিখতে পারিনি আর বড়ও করতে পারিনি। আপনাদের এখনও সুযোগ আছে এরচেয়ে ভালো কিছু লেখার।
চ্যালেঞ্জ পোস্ট- https://farhan-shadik.blogspot.com/2026/09/blog-post_16.html
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন