প্রজেক্ট: মিনি ড্রোন 2MP (৫-৬ মিনিট উড়বে)
ড্রোন সার্কিট যা যা লাগবে ক্যামেরা: ESP32-CAM 8520 Coreless Motor (৪টি-২টি ক্লকওয়াইস আর ২টি এন্টি ক্লক ওয়াইস নিতে হবে) প্রপেলার (৪টি) MOSFET (SMD): SI2302 (৪টি) ব্যাটারি: LiPo 600mAh 3.7V (25C এর বেশি) চার্জিং মডিউল: TP4056 Type B/C (নিজের সুবিধামতো তবে বেশি শক্তিশালি চার্জার দিয়ে চার্জ করতে না যাওয়াই ভালো) সুইচ ১টি ২৪/২৬ গেজের সিলিকন তার/পিভিসি ওয়ার/রিবন ওয়ার সবচেয়ে বেশি লাগবে। ক্যামেরা থেকে শুধু মসফেটে লাইন নিতে সূক্ষ্ম ৩০ গেজের সুপার এনামেল্ড তামার তার লাগবে। রেডিমেট বা নিজের বানানো ফ্রেম ড্রোন চালানোর জন্য C++ কোড FTDI USB-to-TTL Programmer (শুধু ক্যামেরার প্রসেসরে কোড ভরার সময় লাগবে) আসল ব্যাটারি দেখতে এমন বাজেট: দেড় হাজার। কোড লেখার দায়িত্ব তাওছিফের। যদি সে তার কোড পাবলিক করতে চায় তবেই শুধু দেয়া হবে।