‘বিয়ের প্রলোভনে ধর্ষণ’ নামক সমানাধিকারের নামে অসমতা

এ দেশীয় খবরে চিরকাল দেখা যায় ‘বিয়ের প্রলোভনে ধর্ষণ’ ধরনের একটা টার্ম! আজকেও দেখলাম।

এই শিরোনামের আসলে মানে কি?

বিয়ের প্রলোভনে বলতে দু’জনের সম্মতিতে অবৈধ শারীরিক সম্পর্কটা হয়েছিল, এখন সম্পর্ক ভেঙে যাওয়ায় তা নারী নির্যাতন আইনের মারপ্যাঁচে ধর্ষণ হয়ে গেছে। ধর্ষণকে এত সিম্পলিফাই করে বা সহজ করে দিয়েন না। ধর্ষণ প্রায় খুনের সমমানের এক অপরাধ। ধর্ষক খুনির সমমানের অপরাধী।

কিন্তু এক্ষেত্রে দু’টোর অবৈধ সম্পর্কে কারাগারে একটা যাবে কেন, দু’টোকেই নিন। দুটোই অপরাধী।

বিঃদ্রঃ এক্ষেত্রে ইসলামিক শরিয়াহভিত্তিক দেশগুলোতে জনসমক্ষে দুটোকে ১০০ বেত মারার নিয়ম, অন্যদিকে আমেরিকায় ২জনের প্রাপ্তবয়স্ক মানুষের নিজের সম্মতিতে শারীরিক সম্পর্ক হলে তাকে অপরাধ ধরাই হয় না। তবে আমাদের গণতান্ত্রিক দেশে একজনের ছয় মাসের জেল-আরেকজনের এক মাসের মধ্যে অপরিচিত প্রবাসীর সাথে বিয়ে হয়। অন্যদিকে আমেরিকায় দুজনেরই আছে ব্যক্তি স্বাধীনতা।

বিশেষ দ্রষ্টব্যের বিশেষ দ্রষ্টব্য, তারা কিন্তু নারী পুরুষ সমান হিসেবেই বিচার করেছে, বাংলাদেশ করছে একপাক্ষিক।

মন্তব্যসমূহ

  1. এদেশে এমন ঘটনা অহরহ ঘটছে। কিন্তু পুরুষ ভিক্টিম হলেও আইনের মুক্তমনা সাজার নাটকে পুরুষের পক্ষ নিচ্ছে না।
    https://www.channel24bd.tv/countries/article/342394/%E0%A6%A7%E0%A7%81%E0%A6%AE%E0%A6%A7%E0%A6%BE%E0%A6%AE-%E0%A6%AC%E0%A6%BF%E0%A7%9F%E0%A7%87%E0%A6%B0-%E0%A6%AA%E0%A6%B0-%E0%A6%95%E0%A6%A8%E0%A7%87%E0%A6%AA%E0%A6%95%E0%A7%8D%E0%A6%B7%E0%A7%87%E0%A6%B0-%E2%80%98%E0%A6%85%E0%A6%B8%E0%A7%8D%E0%A6%AC%E0%A7%80%E0%A6%95%E0%A6%BE%E0%A6%B0%E2%80%99-%E0%A6%A7%E0%A6%B0%E0%A7%8D%E0%A6%B7%E0%A6%A3-%E0%A6%AE%E0%A6%BE%E0%A6%AE%E0%A6%B2%E0%A6%BE%E0%A7%9F-%E0%A6%95%E0%A6%BE%E0%A6%B0%E0%A6%BE%E0%A6%97%E0%A6%BE%E0%A6%B0%E0%A7%87-%E0%A6%AC%E0%A6%B0
    https://mohona.tv/bangladesh/dhaka-news/2026/08/51405/

    উত্তরমুছুন

একটি মন্তব্য পোস্ট করুন

ফারহান সাদিক (সংগ্রাম) এর কাব্যগ্রন্থ ‘সিলেট জয়ের নৈপথ্যে’, ‘কালিদাসের মেঘদূতের প্রমিত অনুবাদ’ আর ‘গোরস্তানের দারোয়ান’ নিয়ে কোনো প্রকাশনী কাজ করতে চাইলে যোগাযোগ করুন।
FS Quote