একটা ভয়
আমি ভয় পাই। স্রষ্টাকেও পাই, মানুষকেও পাই। কারণ আমি মানুষকে বুঝতে পারি না। উদাহরণ হিসেবে আমার অপ্রকাশিত ‘গোরস্তানের দারোয়ান’ বইয়ের এই কবিতার কথাই ধরতে পারেন। গড কমপ্লেক্সের মিথ্যে স্বপ্নের পথে মানুষ এগিয়ে যাচ্ছে, নিজেকে স্রষ্টা করে, নিজের স্বর্গ নিজেই বানাচ্ছে। বলা হচ্ছে কিছুই করতে হবে না তোমাদের, কাজ রোবট আর এআই করবে আমাদের। মানুষ সময় হারাচ্ছে, কাজ হারাচ্ছে কিন্তু হচ্ছে না হুশ। সবাই বেহুশ। যখন ধনকুবেরদের শ্রমিক দরকার হবে না, তখন আমরা হবো শুধু অপ্রয়োজনীয় আবর্জনা। যদি তাদের সব সমস্যা সমাধানের থাকে প্রেরণা সমাধান এখন থেকেই তবে কেন শুরু করছে না?? কিছু মানুষ ধরে নেয় এসব নিছক কল্পনা। আরে এআইতো আমরা ফ্রিতে ব্যবহার করতে পারছি। তারা এটা আমাদের জন্য কোটি কোটি টাকা খরচে বানিয়েছে এমনটাই যদি আপনি ভেবে থাকেন তবে বলবো স্বপ্ন থেকে জেগে উঠুক। এআই আসার পর বিপুল পরিমাণ কর্মী ছাঁটাই করা হয়েছে। এখন যন্ত্র কায়িক শ্রম ও মেধাশ্রম দুই কাজেই দক্ষ হয়ে উঠছে। তাই পৃথিবীর এখন আর এত মানুষের প্রয়োজন হবে না। যাদের টাকা আছে শুধু তারাই বেঁচে থাকবে, মানে পুঁজিবাদী বা ধনকুবেররা। ইয়াহু ইতমধ্যে খব...