নাগাসাকি দিবস
আজ ৯ আগস্ট, ঐতিহাসিক নাগাসাকি দিবস। ১৯৪৫ সালে হিরোশিমায় নিউক্লিয়ার বোমা ‘লিটল বয়’ দিয়ে হামলার ৩ দিন পর এ দিনে আমেরিকার B29 সিরিজের এক বিমান দিয়ে ‘ফ্যাটম্যান’ নামক বোমা ফেলা হয় নাগাসাকি শহরে।
এ হামলায় তাৎক্ষণিক ও তেজস্ক্রিয়তার ফলে ক্যান্সারের মত রোগে আক্রান্ত হয়ে ধীরে ধীরে মৃত্যুর কোলে ঢলে পড়ে অসংখ্য নিরীহ মানুষ। ১৯৪৫ সাল শেষ হবার আগেই মৃতের সংখ্যা ৭৪,০০০ ছাড়ায়।
যা জাপানকে আমেরিকার বশ্যতা স্বীকারে এবং চুক্তি স্বাক্ষর করতে বাধ্য করে যে জাপান কোনোদিন পশ্চিমাদের বিরুদ্ধে পারমাণবিক অস্ত্র তুলে নিতে পারবে না। এভাবেই সমাপ্তি ঘটে সামুরাই বংশধরদের। তারা যুদ্ধ নয়, শান্তিতে বিশ্বাসী এখন। এই যে আজ জাপান এত উন্নত তার মূল কারণ তারা অন্যদের বিষয় নিয়ে নাক গলানোর চেয়ে নিজেদের উন্নয়ন চেষ্টায় মনোযোগী হয়েছে। পৃথিবীতে যদি তৃতীয় বিশ্বযুদ্ধও শুরু হয় আমার ধারণা জাপানে তার প্রভাব পরবে শূন্য। বিজ্ঞান আমাদের অনেক কিছু দিয়েছে তবে সেজন্য মূল্যও কম দিতে হয়নি।
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন