চেপে রাখা ইচ্ছে
মাঝে মাঝে ইচ্ছে করে ফোনটা ছুঁড়ে ফেলি। একটা অ্যাস্ট্রোল্যাব নিয়ে বেড়িয়ে যাই অজানার উদ্দেশ্যে। অজানার উদ্দেশ্যে মানে একদম অজানা। পাহাড়-বন-সাগর কোথায় যাবো না ভেবেই। আমার কখনো অ্যামাজনের রহস্য জানতে ইচ্ছে হয়নি; না ইচ্ছে হয়েছে কোনো নতুন মমি আবিষ্কার করতে। কোনো এডভেঞ্চারের নেশায় না, না ইবনে বতুতা বা হিরোডোটাসের মতো অজানাকে জানা উদ্দেশ্য। আমি শুধু বাস্তবতা থেকে পালাতে চাই, কখনো কখনো। কিন্তু বেঁচে থাকার সহজাত প্রবৃত্তি আমাকে আটকে রাখে। মনে করায় বাহিরে পশু আছে। আছে তার চেয়েও ভয়ংকর জীব। আইনের অনুপস্থিতিতে মানুষ।
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন