বাংলাদেশের শাসনতন্ত্রের সমকালীন আলাপ
শোনেন ভাই, গণতন্ত্র-গণতন্ত্র বলে জিকির করে লাভ নাই। বাংলাদেশে গণতন্ত্র নাই। কোনোকালেই ছিল না। বাংলাদেশে আছে গণরাজতন্ত্র। আমরা জনগণ শুধু ঠিক করে দেই কোন রাজপরিবার আমাদের শাসন-শোষণ করবে।
এই যে একজন অসুস্থ তার প্রতি মায়াকান্না এটাও দীর্ঘদিনের রাজপরিবারের শাসনের ফল। অসুস্থতার সময় নিজের মায়ের জন্য একদিন এভাবে দোয়া করান, দেখবেন আপনার মা কত খুশি হয়। তা আপনার নেত্রীর সন্তুষ্টির থেকে কতটা বড় তা করার পরই বুঝতে পারবেন। আপনার নেত্রী নামক রাজমাতা আপনার নামটাও জানতে পারবে কিনা সন্দেহ আছে।
এই যে আরেকজন মায়ের হয়ে অনবরত ভুলভাল স্টেটমেন্ট দিয়ে যাচ্ছে কিন্তু কেউ আটকাচ্ছে না এটাও রাজপরিবারের শাসনের লক্ষণ।
লাঙ্গলের হাল কে ধরবে এনিয়ে হালের টং দোকানের ঝড়ো আলোচনার কারণও ঐ।
একজনকে মুকুট তুলে দেয়ার চেষ্টা অথচ তার জুজুর ভয় কাটে নাই, এমন অযোগ্যের হাতে ক্ষমতা হস্তান্তরের চিন্তা এটাও দীর্ঘদিনের রাজপরিবারের শাসনের সার্থকতা। আমেরিকায় এমন তন্ত্র থাকলে আজও জর্জ ওয়াশিংটন আর আব্রাহাম লিংকনের নাতিপুতিরা শাসন করতো, ওবামা আর ট্রাম্পদের এমন সৌভাগ্য হতো না।
(১ ডিসেম্বর ২০২৫)