ইসলামিক ফাউন্ডেশনের ম্যাগাজিন ‘অগ্রপথিক’
রমজানের ক্যালেন্ডার নামাতে ইসলামিক ফাউন্ডেশনের ওয়েবসাইটে ঢুকলাম। জানেনই তো বাংলাদেশের সরকারি ওয়েবসাইডে তথ্য খোঁজা আর সমুদ্রে গুপ্তধন খোঁজা একই ব্যাপার। খুঁজতে খুঁজতে একটা ম্যাগাজিনের হদিস পেলাম।
ইসলামিক ফাউন্ডেশন একটা ম্যাগাজিন প্রকাশ করতো! ইসলামিক ফাউন্ডেশন প্রকাশ করতো অথচ নামই শুনিনি! অবাক কাণ্ড!
ম্যাগাজিনটা অজানা থেকে যাওয়ার কারণ কী তাই জানতে ঢুকলাম প্রথম সংখ্যায়। তারপর আরো কয়েকটা সংখ্যায় ঢুকলাম। দেখি বাহ! ইসলামের গুণগানের চেয়ে বঙ্গবন্ধুর গুণগান বেশি। মনে পড়ে গেল সে যুগটা যে যুগে আমি নজরুলের ‘বিদ্রোহী’ কবিতা আবৃত্তি করে পুরস্কার জিতেছিলাম ‘অসমাপ্ত আত্মজীবনী’ আর ‘বঙ্গবন্ধু হত্যা মামলার ঐতিহাসিক ফাঁসির রায়’। রাজনৈতিক বই পেয়ে এত বিরক্ত হলাম যে আর কখনো আবৃত্তিই করিনি।
সব জায়গায় বঙ্গবন্ধু। সরকারি ল্যাম্পপোস্ট থেকে মানিব্যাগ সর্বত্র সে। যার কারণে ধীরে ধীরে এই মানুষটার প্রতি বিতৃষ্ণা চলে আসতে শুরু করে। লেবু বেশি চিপলে তেঁতো হয়ে যায়।
কিন্তু ম্যাগাজিন জলে যায় যাক, কেউ না পড়ুক, সরকারি আমলাদের সরকারকে তো তেল মেখে যেতে হবে। তারা ইদানিং কিছুটা এতিম-প্রায় দশায় আছে। অবশ্য ইদানিং নতুন পা আর পাপা খুঁজছে। শীঘ্রই পেয়েও যাবে হয়তো। নির্বাচন যেহেতু হয়েছে কেউ এবার নিশ্চয়ই দত্তক নেবে। তাদের দ্রুত পদোলেহিত পদোন্নতি কামনা করছি। শুভ কামনা।