ক্লাসিক ১৬ গুটি খেলার নিয়ম
১৬ গুটি এক প্রকার ব্রেইন গেমস। দু'জনে খেলতে হয়। দক্ষিণ এশিয়ার এই খেলাটা ইংরেজদের কাছে ‘Sixteen Soldiers’ নামে পরিচিত। এর কারণ এটাও দাবা ও শতগুটির মতো রণকৌশলের ওপর ভিত্তি করে বানানো একটি খেলা।
নিয়ম:
১. না কাঁটলে গুটি দাগ বরাবর ফাঁকা এক ঘর এগোতে পারে।
২. কাঁটতে হলে গুটি প্রতিপক্ষের গুটির ওপর দিয়ে ফাঁকা ২য় ঘরে যায়।
৩. সুযোগ থাকলে একাধিক গুটি কাঁটা যায়।
৪. প্রতিপক্ষের সব গুটি কেঁটে ফেলেছেন মানে আপনি বিজয়ী।
যারা লেখা পড়ে নিয়মটা বুঝতে পারেননি, আশা করি ভিডিওটা দেখলে বুঝতে পারবেন।