ফারহান সাদিক (সংগ্রাম) এর আসন্ন বই ‘বারো ভূতের আঠেরো গপ্প’‘বঙ্গভূতের সঙ্গগুণে’ নিয়ে কোনো প্রকাশনী কাজ করতে চাইলে যোগাযোগ করুন।

এত ফরমালিন তবু পচে

কেউ দুঃখ পেলে পান। আমার দেশপ্রেম নিয়েও প্রশ্ন তুলতে পারেন। কিন্তু সত্যি হলো, বাংলাদেশ হলো সারা দুনিয়ার ডাস্টবিন। আমাদের সরকাররা সারা দুনিয়ার যত বাতিল মাল আছে সব কিনে আনে। তা ফোন-ল্যাপটপ থেকে ট্রেন-প্লেন পর্যন্ত যেকোনো কিছুই বিবেচনা করতে পারেন। আর তা শিক্ষিত নাগরিক মাত্রই চোখে দেখবে। তাই তারা দেশের শিক্ষা ব্যবস্থাই ধ্বংস করে দিয়েছে। কেউ যদি স্বশিক্ষিত হয়ে ওঠে তাকে শায়েস্তা করার জন্য পোষা হচ্ছে রাজনৈতিক ছাত্রদের। এই দূর মুল্লুকে দূর থেকে ভালো কিছু আমদানি করলেও তা এতদূর আসতে আসতে পচে যায়। তা গণতন্ত্রই করুন আর ধর্মতত্ত্বই করুন। পচবেই। এখানে সবই পচে। পচে ফরমালিনও।

মন্তব্যসমূহ

FS Quote

জনপ্রিয় পোস্টগুলো